Al-Humazah
দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,
যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,
তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?
তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,
যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,
(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।
আপনি সূরা আল-হুমাযাহ এর তেলাওয়াত সম্পন্ন করেছেন।