৪৩

আয-যুখরুফ

Az-Zukhruf

الزخرف
আয়াত / ৮৯
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।
জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
حمٓ١
বাংলাTaisirul Quran

হা-মীম।

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
وَٱلْكِتَـٰبِٱلْمُبِينِ٢
বাংলাTaisirul Quran

শপথ সুস্পষ্ট কিতাবের।

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
إِنَّاجَعَلْنَـٰهُقُرْءَٰنًاعَرَبِيًّۭالَّعَلَّكُمْتَعْقِلُونَ٣
বাংলাTaisirul Quran

আমি ওটাকে করেছি আরবী ভাষার কুরআন যাতে তোমরা বুঝতে পারে।

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
وَإِنَّهُۥفِىٓأُمِّٱلْكِتَـٰبِلَدَيْنَالَعَلِىٌّحَكِيمٌ٤
বাংলাTaisirul Quran

আমার কাছে তা উম্মুল কিতাবে (লাওহে মাহফুজে) সংরক্ষিত আছে, আর তা হল অতি উচ্চ মর্যাদাসম্পন্ন জ্ঞান-বিজ্ঞানে পূর্ণ।

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
أَفَنَضْرِبُعَنكُمُٱلذِّكْرَصَفْحًاأَنكُنتُمْقَوْمًۭامُّسْرِفِينَ٥
বাংলাTaisirul Quran

তোমরা এক সীমালঙ্ঘনকারী জাতি- এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কুরআন প্রত্যাহার করে নেব?

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
وَكَمْأَرْسَلْنَامِننَّبِىٍّۢفِىٱلْأَوَّلِينَ٦
বাংলাTaisirul Quran

পূর্বেকার জাতিগুলোর মধ্যে আমি বহু রসূল পাঠিয়েছিলাম।

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
وَمَايَأْتِيهِممِّننَّبِىٍّإِلَّاكَانُوا۟بِهِۦيَسْتَهْزِءُونَ٧
বাংলাTaisirul Quran

তাদের কাছে এমন কোন নবী আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করেনি।

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
فَأَهْلَكْنَآأَشَدَّمِنْهُمبَطْشًۭاوَمَضَىٰمَثَلُٱلْأَوَّلِينَ٨
বাংলাTaisirul Quran

আমি তাদেরকে ধ্বংস করেছি- যারা ছিল এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। পূর্বের জাতিগুলোর উদাহরণ অতীত হয়ে গেছে।

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
وَلَئِنسَأَلْتَهُممَّنْخَلَقَٱلسَّمَـٰوَٰتِوَٱلْأَرْضَلَيَقُولُنَّخَلَقَهُنَّٱلْعَزِيزُٱلْعَلِيمُ٩
বাংলাTaisirul Quran

তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর- আকাশ ও যমীন কে সৃষ্টি করেছে? তারা অবশ্য অবশ্যই বলবে- ওগুলো প্রবল পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন,

জুয ২৫পৃষ্ঠা ৪৮৯
ٱلَّذِىجَعَلَلَكُمُٱلْأَرْضَمَهْدًۭاوَجَعَلَلَكُمْفِيهَاسُبُلًۭالَّعَلَّكُمْتَهْتَدُونَ١٠
বাংলাTaisirul Quran

যিনি তোমাদের জন্য যমীনকে করেছেন বিস্তৃত, আর তাতে তোমাদের জন্য বানিয়েছেন চলার পথ- যাতে তোমরা সঠিক পথ পেতে পার।

আলহামদুলিল্লাহ

আপনি সূরা আয-যুখরুফ এর তেলাওয়াত সম্পন্ন করেছেন।