Ad-Duhaa
সকালের উজ্জ্বল আলোর শপথ,
রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম,
তোমার প্রতিপালক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন।
অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট।
শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে (এত নি‘মাত) দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ।
তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাবমুক্ত।
কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না।
এবং ভিক্ষুককে ধমক দিবে না।
আপনি সূরা আদ-দুহা এর তেলাওয়াত সম্পন্ন করেছেন।