আল-আনফাল

Al-Anfal

الأنفال
আয়াত ৪১ / ৭৫
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।
জুয ১০পৃষ্ঠা ১৮২
۞ وَٱعْلَمُوٓا۟أَنَّمَاغَنِمْتُممِّنشَىْءٍۢفَأَنَّلِلَّهِخُمُسَهُۥوَلِلرَّسُولِوَلِذِىٱلْقُرْبَىٰوَٱلْيَتَـٰمَىٰوَٱلْمَسَـٰكِينِوَٱبْنِٱلسَّبِيلِإِنكُنتُمْءَامَنتُمبِٱللَّهِوَمَآأَنزَلْنَاعَلَىٰعَبْدِنَايَوْمَٱلْفُرْقَانِيَوْمَٱلْتَقَىٱلْجَمْعَانِ ۗوَٱللَّهُعَلَىٰكُلِّشَىْءٍۢقَدِيرٌ٤١
বাংলাTaisirul Quran

তোমরা জেনে রেখ যে, যুদ্ধে যা তোমরা লাভ কর তার এক-পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ, তাঁর রসূল, রসূলের আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য যদি তোমরা আল্লাহর উপর আর চূড়ান্ত ফায়সালার দিন অর্থাৎ দু’পক্ষের (মুসলমান ও কাফের বাহিনীর) মিলিত হওয়ার দিন আমি যা আমার বান্দাহর উপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাক। আর আল্লাহ হলেন সকল বিষয়ের উপর ক্ষমতাবান।

জুয ১০পৃষ্ঠা ১৮২
إِذْأَنتُمبِٱلْعُدْوَةِٱلدُّنْيَاوَهُمبِٱلْعُدْوَةِٱلْقُصْوَىٰوَٱلرَّكْبُأَسْفَلَمِنكُمْ ۚوَلَوْتَوَاعَدتُّمْلَٱخْتَلَفْتُمْفِىٱلْمِيعَـٰدِ ۙوَلَـٰكِنلِّيَقْضِىَٱللَّهُأَمْرًۭاكَانَمَفْعُولًۭالِّيَهْلِكَمَنْهَلَكَعَنۢبَيِّنَةٍۢوَيَحْيَىٰمَنْحَىَّعَنۢبَيِّنَةٍۢ ۗوَإِنَّٱللَّهَلَسَمِيعٌعَلِيمٌ٤٢
বাংলাTaisirul Quran

স্মরণ কর, যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিলে আর তারা ছিল দূরের প্রান্তে আর উটের আরোহী কাফেলা (আবূ সুফইয়ানের নেতৃত্বে কুরাইশের সম্পদ সহ কাফেলা) ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে। যদি তোমরা যুদ্ধ করার ব্যাপারে পরস্পরের মধ্যে পূর্বেই সিদ্ধান্ত গ্রহণ করতে, তবুও যুদ্ধ করার এ সিদ্ধান্ত তোমরা অবশ্যই রক্ষা করতে পারতে না (তোমাদের দুর্বল অবস্থার কারণে), যাতে আল্লাহ সে কাজ সম্পন্ন করতে পারেন যা ছিল পূর্বেই স্থিরীকৃত, যেন যাকে ধ্বংস হতে হবে সে যেন সুস্পষ্ট দলীলের ভিত্তিতে ধ্বংস হয় আর যাকে জীবিত থাকতে হবে সেও যেন সুস্পষ্ট দলীলের ভিত্তিতে জীবিত থাকে। আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

জুয ১০পৃষ্ঠা ১৮২
إِذْيُرِيكَهُمُٱللَّهُفِىمَنَامِكَقَلِيلًۭا ۖوَلَوْأَرَىٰكَهُمْكَثِيرًۭالَّفَشِلْتُمْوَلَتَنَـٰزَعْتُمْفِىٱلْأَمْرِوَلَـٰكِنَّٱللَّهَسَلَّمَ ۗإِنَّهُۥعَلِيمٌۢبِذَاتِٱلصُّدُورِ٤٣
বাংলাTaisirul Quran

স্মরণ কর, আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন, যদি তিনি তাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্যইঝগড়া শুরু করে দিতে। কিন্তু আল্লাহ্ই তোমাদেরকে রক্ষা করেছিলেন, অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুবই ভালভাবে অবহিত।

জুয ১০পৃষ্ঠা ১৮২
وَإِذْيُرِيكُمُوهُمْإِذِٱلْتَقَيْتُمْفِىٓأَعْيُنِكُمْقَلِيلًۭاوَيُقَلِّلُكُمْفِىٓأَعْيُنِهِمْلِيَقْضِىَٱللَّهُأَمْرًۭاكَانَمَفْعُولًۭا ۗوَإِلَىٱللَّهِتُرْجَعُٱلْأُمُورُ٤٤
বাংলাTaisirul Quran

স্মরণ কর, যখন তোমরা পরস্পরের সম্মুখীন হয়েছিলে তখন তিনি তোমাদের চোখে তাদেরকে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন এবং তাদের চোখে তোমাদেরকে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন সেই ব্যাপারটি সম্পন্ন করার জন্য যা ছিল পূর্ব স্থিরীকৃত। যাবতীয় বিষয় (অবশেষে) আল্লাহরই নিকট ফিরে আসে।

জুয ১০পৃষ্ঠা ১৮২
يَـٰٓأَيُّهَاٱلَّذِينَءَامَنُوٓا۟إِذَالَقِيتُمْفِئَةًۭفَٱثْبُتُوا۟وَٱذْكُرُوا۟ٱللَّهَكَثِيرًۭالَّعَلَّكُمْتُفْلِحُونَ٤٥
বাংলাTaisirul Quran

হে ঈমানদারগণ! যখন তোমরা কোন বাহিনীর সম্মুখীন হবে তখন অবিচল থাকবে আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।

জুয ১০পৃষ্ঠা ১৮৩
وَأَطِيعُوا۟ٱللَّهَوَرَسُولَهُۥوَلَاتَنَـٰزَعُوا۟فَتَفْشَلُوا۟وَتَذْهَبَرِيحُكُمْ ۖوَٱصْبِرُوٓا۟ ۚإِنَّٱللَّهَمَعَٱلصَّـٰبِرِينَ٤٦
বাংলাTaisirul Quran

আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর, পরস্পরে ঝগড়া বিবাদ করো না, তা করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি-ক্ষমতা বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করবে, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

জুয ১০পৃষ্ঠা ১৮৩
وَلَاتَكُونُوا۟كَٱلَّذِينَخَرَجُوا۟مِندِيَـٰرِهِمبَطَرًۭاوَرِئَآءَٱلنَّاسِوَيَصُدُّونَعَنسَبِيلِٱللَّهِ ۚوَٱللَّهُبِمَايَعْمَلُونَمُحِيطٌۭ٤٧
বাংলাTaisirul Quran

তোমরা তাদের মত হয়ো না যারা গর্ব অহঙ্কারসহ লোক দেখানোর জন্য এবং আল্লাহর পথে বাধা দেয়ার জন্য নিজেদের ঘর হতে বের হয়েছিল, তারা যা কিছুই করুক না কেন, আল্লাহ তাদেরকে ঘিরে রেখেছেন।

জুয ১০পৃষ্ঠা ১৮৩
وَإِذْزَيَّنَلَهُمُٱلشَّيْطَـٰنُأَعْمَـٰلَهُمْوَقَالَلَاغَالِبَلَكُمُٱلْيَوْمَمِنَٱلنَّاسِوَإِنِّىجَارٌۭلَّكُمْ ۖفَلَمَّاتَرَآءَتِٱلْفِئَتَانِنَكَصَعَلَىٰعَقِبَيْهِوَقَالَإِنِّىبَرِىٓءٌۭمِّنكُمْإِنِّىٓأَرَىٰمَالَاتَرَوْنَإِنِّىٓأَخَافُٱللَّهَ ۚوَٱللَّهُشَدِيدُٱلْعِقَابِ٤٨
বাংলাTaisirul Quran

স্মরণ কর, যখন শয়ত্বান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দেখিয়েছিল আর তাদেরকে বলেছিল, ‘আজ তোমাদেরকে পরাজিত করতে পারে মানুষের মাঝে এমন কেউই নাই, আমি তোমাদের পাশেই আছি।’ অতঃপর দল দু’টি যখন পরস্পরের দৃষ্টির গোচরে আসলো তখন সে পিছনে সরে পড়ল আর বলল, ‘তোমাদের সাথে আমার কোনই সম্পর্ক নেই, আমি তো দেখি (কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নাযিলকৃত ফেরেশতা) যা তোমরা দেখতে পাও না, আমি অবশ্যই আল্লাহকে ভয় করি কেননা আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর।’

জুয ১০পৃষ্ঠা ১৮৩
إِذْيَقُولُٱلْمُنَـٰفِقُونَوَٱلَّذِينَفِىقُلُوبِهِممَّرَضٌغَرَّهَـٰٓؤُلَآءِدِينُهُمْ ۗوَمَنيَتَوَكَّلْعَلَىٱللَّهِفَإِنَّٱللَّهَعَزِيزٌحَكِيمٌۭ٤٩
বাংলাTaisirul Quran

স্মরণ কর, মুনাফিক্বরা আর যাদের অন্তরে রোগ আছে তারা বলে, ‘এই লোকগুলোকে তাদের দ্বীন ধোঁকায় ফেলে দিয়েছে’। (কিন্তু আসল ব্যাপার হল) কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ তো প্রবল পরাক্রান্ত, মহাবিজ্ঞানী।

জুয ১০পৃষ্ঠা ১৮৩
وَلَوْتَرَىٰٓإِذْيَتَوَفَّىٱلَّذِينَكَفَرُوا۟ ۙٱلْمَلَـٰٓئِكَةُيَضْرِبُونَوُجُوهَهُمْوَأَدْبَـٰرَهُمْوَذُوقُوا۟عَذَابَٱلْحَرِيقِ٥٠
বাংলাTaisirul Quran

তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণবায়ু নির্গত করছে তখন তাদের মুখে আর পিঠে প্রহার করছে আর বলছে অগ্নিতে দগ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ কর।

আলহামদুলিল্লাহ

আপনি সূরা আল-আনফাল এর তেলাওয়াত সম্পন্ন করেছেন।