৬৫

আত-তালাক

At-Talaq

الطلاق
আয়াত / ১২
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।
জুয ২৮পৃষ্ঠা ৫৫৮
يَـٰٓأَيُّهَاٱلنَّبِىُّإِذَاطَلَّقْتُمُٱلنِّسَآءَفَطَلِّقُوهُنَّلِعِدَّتِهِنَّوَأَحْصُوا۟ٱلْعِدَّةَ ۖوَٱتَّقُوا۟ٱللَّهَرَبَّكُمْ ۖلَاتُخْرِجُوهُنَّمِنۢبُيُوتِهِنَّوَلَايَخْرُجْنَإِلَّآأَنيَأْتِينَبِفَـٰحِشَةٍۢمُّبَيِّنَةٍۢ ۚوَتِلْكَحُدُودُٱللَّهِ ۚوَمَنيَتَعَدَّحُدُودَٱللَّهِفَقَدْظَلَمَنَفْسَهُۥ ۚلَاتَدْرِىلَعَلَّٱللَّهَيُحْدِثُبَعْدَذَٰلِكَأَمْرًۭا١
বাংলাTaisirul Quran

হে নবী! তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দাও তাদের ‘ইদ্দাতের প্রতি লক্ষ্য রেখে, আর ‘ইদ্দাতের হিসাব সঠিকভাবে গণনা করবে, (তালাক দেয়া ও ‘ইদ্দাত পালন সংক্রান্ত শারী‘আতের বিধি-বিধান পালনে) তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় কর। তাদেরকে তাদের বাসগৃহ থেকে বের করে দিও না, আর তারা নিজেরাও যেন বের হয়ে না যায়, যদি না তারা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। এগুলো আল্লাহর সীমারেখা। যে কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, সে নিজের উপরই যুলম করে। তোমরা জান না, আল্লাহ হয়তো এরপরও (স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার) কোন উপায় বের করে দিবেন।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৮
فَإِذَابَلَغْنَأَجَلَهُنَّفَأَمْسِكُوهُنَّبِمَعْرُوفٍأَوْفَارِقُوهُنَّبِمَعْرُوفٍۢوَأَشْهِدُوا۟ذَوَىْعَدْلٍۢمِّنكُمْوَأَقِيمُوا۟ٱلشَّهَـٰدَةَلِلَّهِ ۚذَٰلِكُمْيُوعَظُبِهِۦمَنكَانَيُؤْمِنُبِٱللَّهِوَٱلْيَوْمِٱلْـَٔاخِرِ ۚوَمَنيَتَّقِٱللَّهَيَجْعَللَّهُۥمَخْرَجًۭا٢
বাংলাTaisirul Quran

অতঃপর যখন তাদের (‘ইদ্দাতের) সময়কাল এসে যায়, তখন তাদেরকে ভালভাবে (স্ত্রী হিসেবে) রেখে দাও, অথবা ভালভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দাও। আর তোমাদের মধ্যেকার দু’জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখ। তোমরা আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দাও। এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে যারা আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোন না কোন পথ বের করে দিবেন।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৮
وَيَرْزُقْهُمِنْحَيْثُلَايَحْتَسِبُ ۚوَمَنيَتَوَكَّلْعَلَىٱللَّهِفَهُوَحَسْبُهُۥٓ ۚإِنَّٱللَّهَبَـٰلِغُأَمْرِهِۦ ۚقَدْجَعَلَٱللَّهُلِكُلِّشَىْءٍۢقَدْرًۭا٣
বাংলাTaisirul Quran

আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৮
وَٱلَّـٰٓـِٔىيَئِسْنَمِنَٱلْمَحِيضِمِننِّسَآئِكُمْإِنِٱرْتَبْتُمْفَعِدَّتُهُنَّثَلَـٰثَةُأَشْهُرٍۢوَٱلَّـٰٓـِٔىلَمْيَحِضْنَ ۚوَأُو۟لَـٰتُٱلْأَحْمَالِأَجَلُهُنَّأَنيَضَعْنَحَمْلَهُنَّ ۚوَمَنيَتَّقِٱللَّهَيَجْعَللَّهُۥمِنْأَمْرِهِۦيُسْرًۭا٤
বাংলাTaisirul Quran

তোমাদের যে সব স্ত্রীগণ মাসিক ঋতু আসার বয়স অতিক্রম করেছে তাদের (‘ইদ্দাতের) ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাদের ‘ইদ্দাতকাল তিন মাস, আর যারা (অল্প বয়স্কা হওয়ার কারণে) এখনও ঋতুবতী হয়নি (এ নিয়ম) তাদের জন্যও। আর গর্ভবতী স্ত্রীদের ‘ইদ্দাতকাল তাদের সন্তান প্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৮
ذَٰلِكَأَمْرُٱللَّهِأَنزَلَهُۥٓإِلَيْكُمْ ۚوَمَنيَتَّقِٱللَّهَيُكَفِّرْعَنْهُسَيِّـَٔاتِهِۦوَيُعْظِمْلَهُۥٓأَجْرًا٥
বাংলাTaisirul Quran

এটা আল্লাহর হুকুম যা তিনি তোমাদের উপর অবতীর্ণ করেছেন। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করে দিবেন, আর তার প্রতিফলকে বিশাল বিস্তৃত করে দিবেন।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৯
أَسْكِنُوهُنَّمِنْحَيْثُسَكَنتُممِّنوُجْدِكُمْوَلَاتُضَآرُّوهُنَّلِتُضَيِّقُوا۟عَلَيْهِنَّ ۚوَإِنكُنَّأُو۟لَـٰتِحَمْلٍۢفَأَنفِقُوا۟عَلَيْهِنَّحَتَّىٰيَضَعْنَحَمْلَهُنَّ ۚفَإِنْأَرْضَعْنَلَكُمْفَـَٔاتُوهُنَّأُجُورَهُنَّ ۖوَأْتَمِرُوا۟بَيْنَكُمبِمَعْرُوفٍۢ ۖوَإِنتَعَاسَرْتُمْفَسَتُرْضِعُلَهُۥٓأُخْرَىٰ٦
বাংলাTaisirul Quran

(‘ইদ্দাতকালে) নারীদেরকে সেভাবেই বসবাস করতে দাও যেভাবে তোমরা বসবাস কর তোমাদের সামর্থ্য অনুযায়ী, তাদেরকে সংকটে ফেলার জন্য তাদেরকে জ্বালাতন করো না। তারা যদি গর্ভবতী হয়ে থাকে, তবে তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের ব্যয়ভার বহন কর। অতঃপর তারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায়, তবে তাদেরকে তাদের পারিশ্রমিক দাও। (দুধ পান করানোর ব্যাপারে) ন্যায়সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করে লও। আর (দুধ পান করানোর ব্যাপার নিয়ে) তোমরা যদি একে অপরের প্রতি কড়াকড়ি করতেই থাক, তাহলে (এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য) অপর কোন স্ত্রীলোক সন্তানকে দুধ পান করাবে।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৯
لِيُنفِقْذُوسَعَةٍۢمِّنسَعَتِهِۦ ۖوَمَنقُدِرَعَلَيْهِرِزْقُهُۥفَلْيُنفِقْمِمَّآءَاتَىٰهُٱللَّهُ ۚلَايُكَلِّفُٱللَّهُنَفْسًاإِلَّامَآءَاتَىٰهَا ۚسَيَجْعَلُٱللَّهُبَعْدَعُسْرٍۢيُسْرًۭا٧
বাংলাTaisirul Quran

সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে। আর যার রিযক সীমিত করা হয়েছে, সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তাত্থেকে। আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার অতিরিক্ত বোঝা তার উপর চাপান না। আল্লাহ কষ্টের পর আরাম দিবেন।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৯
وَكَأَيِّنمِّنقَرْيَةٍعَتَتْعَنْأَمْرِرَبِّهَاوَرُسُلِهِۦفَحَاسَبْنَـٰهَاحِسَابًۭاشَدِيدًۭاوَعَذَّبْنَـٰهَاعَذَابًۭانُّكْرًۭا٨
বাংলাTaisirul Quran

কত জনপদ তাদের প্রতিপালকের আর তাঁর রসূলদের হুকুম অমান্য করেছে। ফলে আমরা তাদের থেকে কঠিনভাবে প্রতিশোধ নিয়েছি আর তাদেরকে ‘আযাব দিয়েছি কঠিন ‘আযাব।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৯
فَذَاقَتْوَبَالَأَمْرِهَاوَكَانَعَـٰقِبَةُأَمْرِهَاخُسْرًا٩
বাংলাTaisirul Quran

তারা তাদের কৃতকর্মের খারাপ প্রতিফল আস্বাদন করল, ধ্বংসই হল তাদের কাজের পরিণতি।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৯
أَعَدَّٱللَّهُلَهُمْعَذَابًۭاشَدِيدًۭا ۖفَٱتَّقُوا۟ٱللَّهَيَـٰٓأُو۟لِىٱلْأَلْبَـٰبِٱلَّذِينَءَامَنُوا۟ ۚقَدْأَنزَلَٱللَّهُإِلَيْكُمْذِكْرًۭا١٠
বাংলাTaisirul Quran

আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব হে জ্ঞানবুদ্ধিসম্পন্ন মানুষেরা! যারা ঈমান এনেছ তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন উপদেশ।

আলহামদুলিল্লাহ

আপনি সূরা আত-তালাক এর তেলাওয়াত সম্পন্ন করেছেন।