Al-Mutaffifin
দুর্ভোগ ঠকবাজদের জন্য (যারা মাপে বা ওজনে কম দেয়),
যারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরামাত্রায় নেয়,
আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়।
তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে,
এক মহা দিবসে।
যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে।
(তারা যে সব ধারণা করছে তা) কক্ষনো না, নিশ্চয়ই পাপীদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে।
তুমি কি জান সিজ্জীন কী
সীলমোহরকৃত কিতাব।
সেদিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,
আপনি সূরা আল-মুতাফফিফিন এর তেলাওয়াত সম্পন্ন করেছেন।