পৃষ্ঠা ১০৮

জুয পৃষ্ঠা ১০৮
يَـٰٓأَيُّهَاٱلَّذِينَءَامَنُوٓا۟إِذَاقُمْتُمْإِلَىٱلصَّلَوٰةِفَٱغْسِلُوا۟وُجُوهَكُمْوَأَيْدِيَكُمْإِلَىٱلْمَرَافِقِوَٱمْسَحُوا۟بِرُءُوسِكُمْوَأَرْجُلَكُمْإِلَىٱلْكَعْبَيْنِ ۚوَإِنكُنتُمْجُنُبًۭافَٱطَّهَّرُوا۟ ۚوَإِنكُنتُممَّرْضَىٰٓأَوْعَلَىٰسَفَرٍأَوْجَآءَأَحَدٌۭمِّنكُممِّنَٱلْغَآئِطِأَوْلَـٰمَسْتُمُٱلنِّسَآءَفَلَمْتَجِدُوا۟مَآءًۭفَتَيَمَّمُوا۟صَعِيدًۭاطَيِّبًۭافَٱمْسَحُوا۟بِوُجُوهِكُمْوَأَيْدِيكُممِّنْهُ ۚمَايُرِيدُٱللَّهُلِيَجْعَلَعَلَيْكُممِّنْحَرَجٍۢوَلَـٰكِنيُرِيدُلِيُطَهِّرَكُمْوَلِيُتِمَّنِعْمَتَهُۥعَلَيْكُمْلَعَلَّكُمْتَشْكُرُونَ٦
বাংলাTaisirul Quran

হে মু’মিনগণ! তোমরা যখন সলাতের জন্য উঠবে, তখন তোমাদের মুখমন্ডল এবং কনুই পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে। আর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। তোমরা যদি অপবিত্র অবস্থায় থাক তবে বিধিমত পবিত্রতা অর্জন করবে। আর যদি পীড়িত হও বা সফরে থাক অথবা তোমাদের কেউ যদি মলত্যাগ করে আসে অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর আর পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে তা দিয়ে তোমাদের মুখমন্ডল ও হাত মাসেহ করবে। আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তাঁর নি‘আমাত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

জুয পৃষ্ঠা ১০৮
وَٱذْكُرُوا۟نِعْمَةَٱللَّهِعَلَيْكُمْوَمِيثَـٰقَهُٱلَّذِىوَاثَقَكُمبِهِۦٓإِذْقُلْتُمْسَمِعْنَاوَأَطَعْنَا ۖوَٱتَّقُوا۟ٱللَّهَ ۚإِنَّٱللَّهَعَلِيمٌۢبِذَاتِٱلصُّدُورِ٧
বাংলাTaisirul Quran

তোমাদের প্রতি আল্লাহর নিআমতের কথা স্মরণ কর আর তাঁর অঙ্গীকারের কথা যা তিনি তোমাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন যখন তোমরা বলেছিলে- আমরা শুনলাম ও মেনে নিলাম। আল্লাহকে ভয় কর, অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ খুব ভালভাবেই অবগত আছেন।

জুয পৃষ্ঠা ১০৮
يَـٰٓأَيُّهَاٱلَّذِينَءَامَنُوا۟كُونُوا۟قَوَّٰمِينَلِلَّهِشُهَدَآءَبِٱلْقِسْطِ ۖوَلَايَجْرِمَنَّكُمْشَنَـَٔانُقَوْمٍعَلَىٰٓأَلَّاتَعْدِلُوا۟ ۚٱعْدِلُوا۟هُوَأَقْرَبُلِلتَّقْوَىٰ ۖوَٱتَّقُوا۟ٱللَّهَ ۚإِنَّٱللَّهَخَبِيرٌۢبِمَاتَعْمَلُونَ٨
বাংলাTaisirul Quran

হে মু’মিনগণ! তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দন্ডায়মান থাক, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে, সুবিচার কর, এটা তাক্বওয়ার নিকটবর্তী, তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিফহাল।

জুয পৃষ্ঠা ১০৮
وَعَدَٱللَّهُٱلَّذِينَءَامَنُوا۟وَعَمِلُوا۟ٱلصَّـٰلِحَـٰتِ ۙلَهُممَّغْفِرَةٌۭوَأَجْرٌعَظِيمٌۭ٩
বাংলাTaisirul Quran

যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের প্রতি আল্লাহ ওয়া‘দা করেছেন যে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।