পৃষ্ঠা ১১০

জুয পৃষ্ঠা ১১০
وَمِنَٱلَّذِينَقَالُوٓا۟إِنَّانَصَـٰرَىٰٓأَخَذْنَامِيثَـٰقَهُمْفَنَسُوا۟حَظًّۭامِّمَّاذُكِّرُوا۟بِهِۦفَأَغْرَيْنَابَيْنَهُمُٱلْعَدَاوَةَوَٱلْبَغْضَآءَإِلَىٰيَوْمِٱلْقِيَـٰمَةِ ۚوَسَوْفَيُنَبِّئُهُمُٱللَّهُبِمَاكَانُوا۟يَصْنَعُونَ١٤
বাংলাTaisirul Quran

আর যারা বলে ‘‘আমরা খ্রীস্টান’’ আমি তাদের হতেও অঙ্গীকার গ্রহণ করেছিলাম। কিন্তু তারা তাদের প্রতি উপদেশের একটা বড় অংশ ভুলে গিয়েছিল। কাজেই আমি কিয়ামাত পর্যন্ত তাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ জিইয়ে দিয়েছি। তারা যা করছিল অচিরেই আল্লাহ তা তাদেরকে জানিয়ে দিবেন।

জুয পৃষ্ঠা ১১০
يَـٰٓأَهْلَٱلْكِتَـٰبِقَدْجَآءَكُمْرَسُولُنَايُبَيِّنُلَكُمْكَثِيرًۭامِّمَّاكُنتُمْتُخْفُونَمِنَٱلْكِتَـٰبِوَيَعْفُوا۟عَنكَثِيرٍۢ ۚقَدْجَآءَكُممِّنَٱللَّهِنُورٌۭوَكِتَـٰبٌۭمُّبِينٌۭ١٥
বাংলাTaisirul Quran

হে কিতাবধারীগণ! তোমাদের কাছে আমার রসূল এসে গেছে, সে তোমাদেরকে অনেক বিষয় বর্ণনা করে কিতাব থেকে যা তোমরা গোপন করতে আর অনেক বিষয় উপেক্ষা করে। তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে জ্যোতি ও স্পষ্ট কিতাব এসেছে।

জুয পৃষ্ঠা ১১০
يَهْدِىبِهِٱللَّهُمَنِٱتَّبَعَرِضْوَٰنَهُۥسُبُلَٱلسَّلَـٰمِوَيُخْرِجُهُممِّنَٱلظُّلُمَـٰتِإِلَىٱلنُّورِبِإِذْنِهِۦوَيَهْدِيهِمْإِلَىٰصِرَٰطٍۢمُّسْتَقِيمٍۢ١٦
বাংলাTaisirul Quran

আল্লাহ তদ্বারা তাদেরকে শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন যারা তাঁর সন্তুষ্টি অনুসন্ধান করে এবং নিজ অনুমতিক্রমে তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন আর তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন।

জুয পৃষ্ঠা ১১০
لَّقَدْكَفَرَٱلَّذِينَقَالُوٓا۟إِنَّٱللَّهَهُوَٱلْمَسِيحُٱبْنُمَرْيَمَ ۚقُلْفَمَنيَمْلِكُمِنَٱللَّهِشَيْـًٔاإِنْأَرَادَأَنيُهْلِكَٱلْمَسِيحَٱبْنَمَرْيَمَوَأُمَّهُۥوَمَنفِىٱلْأَرْضِجَمِيعًۭا ۗوَلِلَّهِمُلْكُٱلسَّمَـٰوَٰتِوَٱلْأَرْضِوَمَابَيْنَهُمَا ۚيَخْلُقُمَايَشَآءُ ۚوَٱللَّهُعَلَىٰكُلِّشَىْءٍۢقَدِيرٌۭ١٧
বাংলাTaisirul Quran

তারা কুফরী করেছে যারা বলে মাসীহ্ ইবনে মারইয়ামই আল্লাহ। বল, মাসীহ ইবনে মারইয়াম, আর তার মা এবং পৃথিবীতে যারা আছে সকলকে ধ্বংস করতে চাইলে আল্লাহর বিরুদ্ধে কারো এতটুকু ক্ষমতা আছে কি? আসমানসমূহে আর পৃথিবীতে ও এদের মধ্যে যা কিছু আছে সব আল্লাহরই মালিকানাধীন। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন। আল্লাহ্ সকল বিষয়ে সর্বশক্তিমান।