পৃষ্ঠা ১২৫

জুয পৃষ্ঠা ১২৫
وَإِذَاقِيلَلَهُمْتَعَالَوْا۟إِلَىٰمَآأَنزَلَٱللَّهُوَإِلَىٱلرَّسُولِقَالُوا۟حَسْبُنَامَاوَجَدْنَاعَلَيْهِءَابَآءَنَآ ۚأَوَلَوْكَانَءَابَآؤُهُمْلَايَعْلَمُونَشَيْـًۭٔاوَلَايَهْتَدُونَ١٠٤
বাংলাTaisirul Quran

তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রসূলের দিকে এসো (তখন) তারা বলে, আমরা আমাদের পিতৃপুরুষকে যা করতে দেখেছি (যে পথ ও পন্থা অবলম্বন করতে দেখেছি) আমাদের জন্য তাই যথেষ্ট। যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং সঠিক পথপ্রাপ্ত ছিল না (তবুও কি তারা তাদের পথেই চলবে)?

জুয পৃষ্ঠা ১২৫
يَـٰٓأَيُّهَاٱلَّذِينَءَامَنُوا۟عَلَيْكُمْأَنفُسَكُمْ ۖلَايَضُرُّكُممَّنضَلَّإِذَاٱهْتَدَيْتُمْ ۚإِلَىٱللَّهِمَرْجِعُكُمْجَمِيعًۭافَيُنَبِّئُكُمبِمَاكُنتُمْتَعْمَلُونَ١٠٥
বাংলাTaisirul Quran

হে মু’মিনগণ! তোমাদের দায়িত্ব তোমাদের উপর। যখন তোমরা সত্যপথ প্রাপ্ত হয়েছ তখন যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, অতঃপর তোমরা যা করছিলে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেয়া হবে।

জুয পৃষ্ঠা ১২৫
يَـٰٓأَيُّهَاٱلَّذِينَءَامَنُوا۟شَهَـٰدَةُبَيْنِكُمْإِذَاحَضَرَأَحَدَكُمُٱلْمَوْتُحِينَٱلْوَصِيَّةِٱثْنَانِذَوَاعَدْلٍۢمِّنكُمْأَوْءَاخَرَانِمِنْغَيْرِكُمْإِنْأَنتُمْضَرَبْتُمْفِىٱلْأَرْضِفَأَصَـٰبَتْكُممُّصِيبَةُٱلْمَوْتِ ۚتَحْبِسُونَهُمَامِنۢبَعْدِٱلصَّلَوٰةِفَيُقْسِمَانِبِٱللَّهِإِنِٱرْتَبْتُمْلَانَشْتَرِىبِهِۦثَمَنًۭاوَلَوْكَانَذَاقُرْبَىٰ ۙوَلَانَكْتُمُشَهَـٰدَةَٱللَّهِإِنَّآإِذًۭالَّمِنَٱلْـَٔاثِمِينَ١٠٦
বাংলাTaisirul Quran

হে বিশ্বাসীগণ! তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে যখন ওসিয়াত করবে তখন তোমাদের মধ্য হতে দু’জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী করবে, আর সফররত অবস্থায় মৃত্যুর মুসিবত উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্যদের থেকে দু’জন সাক্ষী রাখবে। (সাক্ষীদের সত্যতা সম্পর্কে) তোমাদের সন্দেহ হলে সলাতের পর তাদেরকে রেখে দেবে আর তারা আল্লাহর নামে শপথ করবে যে, আমরা কোন কিছুর বিনিময়ে সাক্ষ্য বিক্রয় করব না, যদিও সে আমাদের আত্মীয় হয়, আর আল্লাহর ওয়াস্তে কৃত সাক্ষ্য গোপন করব না, করলে পাপীদের মধ্যে গণ্য হয়ে যাব।

জুয পৃষ্ঠা ১২৫
فَإِنْعُثِرَعَلَىٰٓأَنَّهُمَاٱسْتَحَقَّآإِثْمًۭافَـَٔاخَرَانِيَقُومَانِمَقَامَهُمَامِنَٱلَّذِينَٱسْتَحَقَّعَلَيْهِمُٱلْأَوْلَيَـٰنِفَيُقْسِمَانِبِٱللَّهِلَشَهَـٰدَتُنَآأَحَقُّمِنشَهَـٰدَتِهِمَاوَمَاٱعْتَدَيْنَآإِنَّآإِذًۭالَّمِنَٱلظَّـٰلِمِينَ١٠٧
বাংলাTaisirul Quran

যদি জানা যায় যে, তারা পাপে জড়িয়ে পড়েছে, তবে তাদের স্থলে অন্য দু’জন সেই লোকেদের মধ্য হতে দাঁড়াবে, যাদের স্বত্ব পূর্বের দু’জন সাক্ষী নষ্ট করতে চেয়েছিল। তারা আল্লাহর নামে শপথ করে বলবে যে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা অধিক সত্য (আর আমরা আমাদের সাক্ষ্যদানের ব্যাপারে) সীমালঙ্ঘন করিনি, করলে আমরা অবশ্য যালিমদের মধ্যে গণ্য হয়ে যাব।

জুয পৃষ্ঠা ১২৫
ذَٰلِكَأَدْنَىٰٓأَنيَأْتُوا۟بِٱلشَّهَـٰدَةِعَلَىٰوَجْهِهَآأَوْيَخَافُوٓا۟أَنتُرَدَّأَيْمَـٰنٌۢبَعْدَأَيْمَـٰنِهِمْ ۗوَٱتَّقُوا۟ٱللَّهَوَٱسْمَعُوا۟ ۗوَٱللَّهُلَايَهْدِىٱلْقَوْمَٱلْفَـٰسِقِينَ١٠٨
বাংলাTaisirul Quran

এ পন্থায় বেশি সম্ভাবনা আছে যে, লোকে ঠিকভাবে সাক্ষ্যদান করবে, কিংবা অন্ততঃপক্ষে তারা এ ভয় অবশ্যই করবে যে, তাদের কসম করার পর অপর কোন কসম দ্বারা তাদের প্রতিবাদ করা না হয়। আল্লাহকে ভয় কর আর শোন; আল্লাহ সত্য পরিত্যাগকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না।