পৃষ্ঠা ১৩২

জুয পৃষ্ঠা ১৩২
۞ إِنَّمَايَسْتَجِيبُٱلَّذِينَيَسْمَعُونَ ۘوَٱلْمَوْتَىٰيَبْعَثُهُمُٱللَّهُثُمَّإِلَيْهِيُرْجَعُونَ٣٦
বাংলাTaisirul Quran

যারা শোনে শুধু তারাই ডাকে সাড়া দেয়। আর মৃতকে আল্লাহ আবার জীবিত করবেন; অতঃপর তাঁর দিকেই তাদেরকে ফিরিয়ে নেয়া হবে।

জুয পৃষ্ঠা ১৩২
وَقَالُوا۟لَوْلَانُزِّلَعَلَيْهِءَايَةٌۭمِّنرَّبِّهِۦ ۚقُلْإِنَّٱللَّهَقَادِرٌعَلَىٰٓأَنيُنَزِّلَءَايَةًۭوَلَـٰكِنَّأَكْثَرَهُمْلَايَعْلَمُونَ٣٧
বাংলাTaisirul Quran

তারা বলে, তার কাছে তার রবের নিকট হতে কোন নিদর্শন নাযিল হয় না কেন? বল, অবশ্যই আল্লাহ নিদর্শন অবতীর্ণ করতে সক্ষম। কিন্তু তাদের অধিকাংশ লোকই অবগত নয়।

জুয পৃষ্ঠা ১৩২
وَمَامِندَآبَّةٍۢفِىٱلْأَرْضِوَلَاطَـٰٓئِرٍۢيَطِيرُبِجَنَاحَيْهِإِلَّآأُمَمٌأَمْثَالُكُم ۚمَّافَرَّطْنَافِىٱلْكِتَـٰبِمِنشَىْءٍۢ ۚثُمَّإِلَىٰرَبِّهِمْيُحْشَرُونَ٣٨
বাংলাTaisirul Quran

ভূপৃষ্টে বিচরণশীল এমন কোন জীব নেই, আর দু’ডানা সহযোগে উড্ডয়নশীল এমন কোন পাখি নেই যারা তোমাদের মত একটি উম্মাত নয়। (লাওহে মাহ্ফুয অথবা আল-কুরআন) কিতাবে আমি কোন কিছুই বাদ দেইনি। অতঃপর তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে।

জুয পৃষ্ঠা ১৩২
وَٱلَّذِينَكَذَّبُوا۟بِـَٔايَـٰتِنَاصُمٌّۭوَبُكْمٌۭفِىٱلظُّلُمَـٰتِ ۗمَنيَشَإِٱللَّهُيُضْلِلْهُوَمَنيَشَأْيَجْعَلْهُعَلَىٰصِرَٰطٍۢمُّسْتَقِيمٍۢ٣٩
বাংলাTaisirul Quran

যারা আমার আয়াতকে মিথ্যে জানে তারা বধির ও মুক। তারা আছে গভীর অন্ধকারে, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করে দেন, আর যাকে চান সঠিক পথে স্থাপন করেন।

জুয পৃষ্ঠা ১৩২
قُلْأَرَءَيْتَكُمْإِنْأَتَىٰكُمْعَذَابُٱللَّهِأَوْأَتَتْكُمُٱلسَّاعَةُأَغَيْرَٱللَّهِتَدْعُونَإِنكُنتُمْصَـٰدِقِينَ٤٠
বাংলাTaisirul Quran

বল, তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের উপর যদি আল্লাহর শাস্তি এসে পড়ে কিংবা তোমাদের উপর ক্বিয়ামাত এসে যায় তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? (বল না) তোমরা যদি সত্যবাদী হও।

জুয পৃষ্ঠা ১৩২
بَلْإِيَّاهُتَدْعُونَفَيَكْشِفُمَاتَدْعُونَإِلَيْهِإِنشَآءَوَتَنسَوْنَمَاتُشْرِكُونَ٤١
বাংলাTaisirul Quran

বরং (এমন অবস্থায়) তোমরা একমাত্র তাঁকেই ডেকে থাক, অতঃপর ইচ্ছে করলে তিনি তা দূর করে দেন যার জন্য তোমরা তাঁকে ডাক আর তোমরা যাদেরকে তাঁর অংশীদার বানাও তাদের কথা ভুলে যাও।

জুয পৃষ্ঠা ১৩২
وَلَقَدْأَرْسَلْنَآإِلَىٰٓأُمَمٍۢمِّنقَبْلِكَفَأَخَذْنَـٰهُمبِٱلْبَأْسَآءِوَٱلضَّرَّآءِلَعَلَّهُمْيَتَضَرَّعُونَ٤٢
বাংলাTaisirul Quran

তোমার পূর্বে আমি অনেক জাতির কাছে রসূল পাঠিয়েছি, কিন্তু তাদের অবাধ্যতার কারণে) অভাব অনটন আর দুঃখ-ক্লেশ দিয়ে তাদেরকে পাকড়াও করেছিলাম যাতে তারা বিনীত হয়।

জুয পৃষ্ঠা ১৩২
فَلَوْلَآإِذْجَآءَهُمبَأْسُنَاتَضَرَّعُوا۟وَلَـٰكِنقَسَتْقُلُوبُهُمْوَزَيَّنَلَهُمُٱلشَّيْطَـٰنُمَاكَانُوا۟يَعْمَلُونَ٤٣
বাংলাTaisirul Quran

আমার শাস্তি যখন তাদের উপর পড়ল তখন তারা বিনয় নম্রতা অবলম্বন করল না কেন? বরং তাদের অন্তর আরো শক্ত হয়ে গেল, আর তারা যা করছিল শয়তান সেগুলোকে তাদের জন্য (খুব ভাল কাজ হিসেবে) সুশোভিত করে দিয়েছিল।

জুয পৃষ্ঠা ১৩২
فَلَمَّانَسُوا۟مَاذُكِّرُوا۟بِهِۦفَتَحْنَاعَلَيْهِمْأَبْوَٰبَكُلِّشَىْءٍحَتَّىٰٓإِذَافَرِحُوا۟بِمَآأُوتُوٓا۟أَخَذْنَـٰهُمبَغْتَةًۭفَإِذَاهُممُّبْلِسُونَ٤٤
বাংলাTaisirul Quran

তাদেরকে যে নাসীহাত করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য যাবতীয় নি‘আমাতের দরজা খুলে দিলাম; পরিশেষে, তাদেরকে যা দেয়া হল তাতে তারা যখন আনন্দে মেতে উঠল, হঠাৎ করে তাদেরকে ধরে বসলাম। তখন (যাবতীয় কল্যাণ থেকে) তারা নিরাশ হয়ে গেল।