পৃষ্ঠা ১৪১

জুয পৃষ্ঠা ১৪১
ذَٰلِكُمُٱللَّهُرَبُّكُمْ ۖلَآإِلَـٰهَإِلَّاهُوَ ۖخَـٰلِقُكُلِّشَىْءٍۢفَٱعْبُدُوهُ ۚوَهُوَعَلَىٰكُلِّشَىْءٍۢوَكِيلٌۭ١٠٢
বাংলাTaisirul Quran

এই হলেন তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, সব কিছুর স্রষ্টা; কাজেই তোমরা তাঁরই ‘ইবাদাত কর, তিনি সমস্ত বিষয়ের র্কমবিধায়ক।

জুয পৃষ্ঠা ১৪১
لَّاتُدْرِكُهُٱلْأَبْصَـٰرُوَهُوَيُدْرِكُٱلْأَبْصَـٰرَ ۖوَهُوَٱللَّطِيفُٱلْخَبِيرُ١٠٣
বাংলাTaisirul Quran

দৃষ্টি তার নাগাল পায় না বরং তিনিই সকল দৃষ্টি নাগালে রাখেন, তিনি অতিশয় সূক্ষ্ণদর্শী, সব বিষয়ে ওয়াকিফহাল।

জুয পৃষ্ঠা ১৪১
قَدْجَآءَكُمبَصَآئِرُمِنرَّبِّكُمْ ۖفَمَنْأَبْصَرَفَلِنَفْسِهِۦ ۖوَمَنْعَمِىَفَعَلَيْهَا ۚوَمَآأَنَا۠عَلَيْكُمبِحَفِيظٍۢ١٠٤
বাংলাTaisirul Quran

তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের নিকট থেকে (অন্তরের) আলো এসে পৌঁছেছে, যে লোক (এই আলো দিয়ে) দেখবে তাতে তার নিজেরই কল্যাণ হবে, আর যে অন্ধ থাকবে, তার অকল্যাণ তার ঘাড়েই পড়বে। (বাণী পৌঁছে দেয়ার দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হয়েছে) আমি তোমাদেরকে পাহারা দেয়ার জন্য দায়িত্বপাপ্ত হইনি।

জুয পৃষ্ঠা ১৪১
وَكَذَٰلِكَنُصَرِّفُٱلْـَٔايَـٰتِوَلِيَقُولُوا۟دَرَسْتَوَلِنُبَيِّنَهُۥلِقَوْمٍۢيَعْلَمُونَ١٠٥
বাংলাTaisirul Quran

এভাবেই আমি নিদর্শনগুলোকে বার বার নানাভাবে বর্ননা করি। যার ফলে তারা (অর্থাৎ অবিশ্বাসীরা) বলে, তুমি (এসব কথা অন্যের কাছ থেকে) শিখে নিয়েছ, বস্তুত আমি জ্ঞানী লোকদের জন্য তা সুস্পষ্টভাবে বিবৃত করি।

জুয পৃষ্ঠা ১৪১
ٱتَّبِعْمَآأُوحِىَإِلَيْكَمِنرَّبِّكَ ۖلَآإِلَـٰهَإِلَّاهُوَ ۖوَأَعْرِضْعَنِٱلْمُشْرِكِينَ١٠٦
বাংলাTaisirul Quran

তুমি তোমার প্রতিপালকের নিকট থেকে যে ওয়াহী পাও তার অনুসরণ কর, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তুমি মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও।

জুয পৃষ্ঠা ১৪১
وَلَوْشَآءَٱللَّهُمَآأَشْرَكُوا۟ ۗوَمَاجَعَلْنَـٰكَعَلَيْهِمْحَفِيظًۭا ۖوَمَآأَنتَعَلَيْهِمبِوَكِيلٍۢ١٠٧
বাংলাTaisirul Quran

আল্লাহ ইচ্ছে করলে তারা আল্লাহর অংশী স্থির করত না, (আসল শিক্ষা তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে, এখন তারা মানুক বা না মানুক) আমি তোমাকে তাদের উপর পাহারাদার পাঠায়নি (জোর করে আল্লাহর ‘ইবাদাত করিয়ে নেয়ার জন্য), আর তুমি তাদের পক্ষ থেকে কর্মসম্পাদনকারীও নও।

জুয পৃষ্ঠা ১৪১
وَلَاتَسُبُّوا۟ٱلَّذِينَيَدْعُونَمِندُونِٱللَّهِفَيَسُبُّوا۟ٱللَّهَعَدْوًۢابِغَيْرِعِلْمٍۢ ۗكَذَٰلِكَزَيَّنَّالِكُلِّأُمَّةٍعَمَلَهُمْثُمَّإِلَىٰرَبِّهِممَّرْجِعُهُمْفَيُنَبِّئُهُمبِمَاكَانُوا۟يَعْمَلُونَ١٠٨
বাংলাTaisirul Quran

(ওহে মুমিনগণ!) আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা তারা তাদের অজ্ঞতাপ্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে। আর এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছি, অতঃপর তাদের প্রত্যাবর্তন (ঘটবে) তাদের প্রতিপালকের নিকট, তখন তিনি তাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তারা করতো।

জুয পৃষ্ঠা ১৪১
وَأَقْسَمُوا۟بِٱللَّهِجَهْدَأَيْمَـٰنِهِمْلَئِنجَآءَتْهُمْءَايَةٌۭلَّيُؤْمِنُنَّبِهَا ۚقُلْإِنَّمَاٱلْـَٔايَـٰتُعِندَٱللَّهِ ۖوَمَايُشْعِرُكُمْأَنَّهَآإِذَاجَآءَتْلَايُؤْمِنُونَ١٠٩
বাংলাTaisirul Quran

তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে- তাদের নিকট যদি কোন নিদর্শন আসত তবে তারা অবশ্যই তাঁর প্রতি ঈমান আনত। বল, নিদর্শন (আনার ব্যাপারটি) হল আল্লাহর ইখতিয়ারভুক্ত। নিদর্শন আসলেও তারা যে ঈমান আনবে না, এ কথা কীভাবে তোমাদেরকে বুঝানো যাবে?

জুয পৃষ্ঠা ১৪১
وَنُقَلِّبُأَفْـِٔدَتَهُمْوَأَبْصَـٰرَهُمْكَمَالَمْيُؤْمِنُوا۟بِهِۦٓأَوَّلَمَرَّةٍۢوَنَذَرُهُمْفِىطُغْيَـٰنِهِمْيَعْمَهُونَ١١٠
বাংলাTaisirul Quran

আর আমিও এদের অন্তর ও দৃষ্টিসমূহকে (অন্য দিকে) ফিরিয়ে দেব, আর তাদেরকে তাদের অবাধ্যতার ঘূর্ণিপাকে অন্ধের মত ঘুরে মরার সুযোগ দেব।