পৃষ্ঠা ১৫৫

জুয পৃষ্ঠা ১৫৫
قَالَٱدْخُلُوا۟فِىٓأُمَمٍۢقَدْخَلَتْمِنقَبْلِكُممِّنَٱلْجِنِّوَٱلْإِنسِفِىٱلنَّارِ ۖكُلَّمَادَخَلَتْأُمَّةٌۭلَّعَنَتْأُخْتَهَا ۖحَتَّىٰٓإِذَاٱدَّارَكُوا۟فِيهَاجَمِيعًۭاقَالَتْأُخْرَىٰهُمْلِأُولَىٰهُمْرَبَّنَاهَـٰٓؤُلَآءِأَضَلُّونَافَـَٔاتِهِمْعَذَابًۭاضِعْفًۭامِّنَٱلنَّارِ ۖقَالَلِكُلٍّۢضِعْفٌۭوَلَـٰكِنلَّاتَعْلَمُونَ٣٨
বাংলাTaisirul Quran

আল্লাহ বলবেন, ‘তোমাদের আগে জ্বিন ও মানুষের মধ্যে যারা জাহান্নামে প্রবেশ করেছে, তাদের মাঝে প্রবেশ কর।’ যখনই একটি দল প্রবেশ করবে, তখন তারা অন্যদলকে অভিসম্পাত করবে। অবশেষে সবাই যখন তার ভিতর একত্রিত হবে, তখন প্রত্যেকটি পরবর্তী দল আগের দল সম্পর্কে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কাজেই ওদেরকে আগুনে দ্বিগুণ শাস্তি দাও।’ আল্লাহ বলবেন, ‘প্রত্যেকের শাস্তি দ্বিগুণ করা হয়েছে (নিজেরা পথভ্রষ্ট হওয়ার জন্য এবং অন্যদের পথভ্রষ্ট করার জন্য) কিন্তু তোমরা জান না।’

জুয পৃষ্ঠা ১৫৫
وَقَالَتْأُولَىٰهُمْلِأُخْرَىٰهُمْفَمَاكَانَلَكُمْعَلَيْنَامِنفَضْلٍۢفَذُوقُوا۟ٱلْعَذَابَبِمَاكُنتُمْتَكْسِبُونَ٣٩
বাংলাTaisirul Quran

তাদের পূর্ববর্তী দল (আগের জেনারেশন) পরবর্তী দলকে (পরের জেনারেশনকে) বলবে, ‘আমাদের চেয়ে তোমাদের বেশি কোন মর্যাদা নেই, কাজেই তোমাদের কৃতকর্মের জন্য শাস্তিও স্বাদ গ্রহণ কর।’

জুয পৃষ্ঠা ১৫৫
إِنَّٱلَّذِينَكَذَّبُوا۟بِـَٔايَـٰتِنَاوَٱسْتَكْبَرُوا۟عَنْهَالَاتُفَتَّحُلَهُمْأَبْوَٰبُٱلسَّمَآءِوَلَايَدْخُلُونَٱلْجَنَّةَحَتَّىٰيَلِجَٱلْجَمَلُفِىسَمِّٱلْخِيَاطِ ۚوَكَذَٰلِكَنَجْزِىٱلْمُجْرِمِينَ٤٠
বাংলাTaisirul Quran

যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে আর এ ব্যাপারে ঔদ্ধত্য প্রকাশ করে তাদের জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত হবে না আর তারা জান্নাতে প্রবেশ করবে না-যতক্ষণ না সূঁচের ছিদ্রে উট প্রবেশ করে। এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি।

জুয পৃষ্ঠা ১৫৫
لَهُممِّنجَهَنَّمَمِهَادٌۭوَمِنفَوْقِهِمْغَوَاشٍۢ ۚوَكَذَٰلِكَنَجْزِىٱلظَّـٰلِمِينَ٤١
বাংলাTaisirul Quran

তাদের জন্য হবে জাহান্নামের বিছানা, আর উপরে ভাঁজের পর ভাঁজ করা অগ্নির আচ্ছাদন। আর এভাবেই আমি যালিমদেরকে প্রতিফল দিয়ে থাকি।

জুয পৃষ্ঠা ১৫৫
وَٱلَّذِينَءَامَنُوا۟وَعَمِلُوا۟ٱلصَّـٰلِحَـٰتِلَانُكَلِّفُنَفْسًاإِلَّاوُسْعَهَآأُو۟لَـٰٓئِكَأَصْحَـٰبُٱلْجَنَّةِ ۖهُمْفِيهَاخَـٰلِدُونَ٤٢
বাংলাTaisirul Quran

আর যারা ঈমান আনে আর সৎকাজ করে- আমি কারো উপর সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেইনা- তারা হবে জান্নাতের অধিবাসী, সেখানে তারা হবে স্থায়ী।

জুয পৃষ্ঠা ১৫৫
وَنَزَعْنَامَافِىصُدُورِهِممِّنْغِلٍّۢتَجْرِىمِنتَحْتِهِمُٱلْأَنْهَـٰرُ ۖوَقَالُوا۟ٱلْحَمْدُلِلَّهِٱلَّذِىهَدَىٰنَالِهَـٰذَاوَمَاكُنَّالِنَهْتَدِىَلَوْلَآأَنْهَدَىٰنَاٱللَّهُ ۖلَقَدْجَآءَتْرُسُلُرَبِّنَابِٱلْحَقِّ ۖوَنُودُوٓا۟أَنتِلْكُمُٱلْجَنَّةُأُورِثْتُمُوهَابِمَاكُنتُمْتَعْمَلُونَ٤٣
বাংলাTaisirul Quran

তাদের অন্তর থেকে হিংসা-বিদ্বেষ দূর করে দেব, তাদের পাদদেশে নির্ঝরিণী প্রবাহিত হবে, আর তারা বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে এ পথ দেখিয়েছেন, আমরা কিছুতেই পথ পেতাম না যদি না আল্লাহ আমাদেরকে পথ দেখাতেন। আমাদের প্রতিপালকের রসূলগণ প্রকৃত সত্য নিয়েই এসেছিলেন। তাদেরকে আহবান করে জানানো হবে- ‘তোমরা (দুনিয়াতে) যে ‘আমাল করতে তার ফলে তোমরা এ জান্নাতের উত্তরাধিকারী হয়েছ।’