পৃষ্ঠা ১৮৫

জুয ১০পৃষ্ঠা ১৮৫
وَإِنيُرِيدُوٓا۟أَنيَخْدَعُوكَفَإِنَّحَسْبَكَٱللَّهُ ۚهُوَٱلَّذِىٓأَيَّدَكَبِنَصْرِهِۦوَبِٱلْمُؤْمِنِينَ٦٢
বাংলাTaisirul Quran

আর তারা যদি তোমাকে ধোঁকা দেয়ার নিয়্যাত করে, সেক্ষেত্রে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। তিনি তো তাঁর সাহায্য ও মু’মিনদের দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন।

জুয ১০পৃষ্ঠা ১৮৫
وَأَلَّفَبَيْنَقُلُوبِهِمْ ۚلَوْأَنفَقْتَمَافِىٱلْأَرْضِجَمِيعًۭامَّآأَلَّفْتَبَيْنَقُلُوبِهِمْوَلَـٰكِنَّٱللَّهَأَلَّفَبَيْنَهُمْ ۚإِنَّهُۥعَزِيزٌحَكِيمٌۭ٦٣
বাংলাTaisirul Quran

তিনি তাদের হৃদয়গুলোকে প্রীতির বন্ধনে জুড়ে দিয়েছেন। দুনিয়ায় যা কিছু আছে তার সবটুকু খরচ করলেও তুমি তাদের অন্তরগুলোকে প্রীতির ডোরে বাঁধতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, তিনি তো প্রবল পরাক্রান্ত, মহাবিজ্ঞানী।

জুয ১০পৃষ্ঠা ১৮৫
يَـٰٓأَيُّهَاٱلنَّبِىُّحَسْبُكَٱللَّهُوَمَنِٱتَّبَعَكَمِنَٱلْمُؤْمِنِينَ٦٤
বাংলাTaisirul Quran

হে নাবী! আল্লাহই তোমার আর তোমার অনুসারী ঈমানদারদের জন্য যথেষ্ট।

জুয ১০পৃষ্ঠা ১৮৫
يَـٰٓأَيُّهَاٱلنَّبِىُّحَرِّضِٱلْمُؤْمِنِينَعَلَىٱلْقِتَالِ ۚإِنيَكُنمِّنكُمْعِشْرُونَصَـٰبِرُونَيَغْلِبُوا۟مِا۟ئَتَيْنِ ۚوَإِنيَكُنمِّنكُممِّا۟ئَةٌۭيَغْلِبُوٓا۟أَلْفًۭامِّنَٱلَّذِينَكَفَرُوا۟بِأَنَّهُمْقَوْمٌۭلَّايَفْقَهُونَ٦٥
বাংলাTaisirul Quran

হে নাবী! যুদ্ধের ব্যাপারে মু’মিনদেরকে উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে বিশজন ধৈর্যশীল থাকলে তারা দু’শ জনের উপর জয়ী হবে এবং তোমাদের মধ্যে (ঐরূপ) একশ’ জন থাকলে তারা একহাজার কাফিরের উপর বিজয়ী হবে। কেননা তারা হচ্ছে এমন লোক যারা (ন্যায়-অন্যায় সম্পর্কে) কোন বোধ রাখে না।

জুয ১০পৃষ্ঠা ১৮৫
ٱلْـَٔـٰنَخَفَّفَٱللَّهُعَنكُمْوَعَلِمَأَنَّفِيكُمْضَعْفًۭا ۚفَإِنيَكُنمِّنكُممِّا۟ئَةٌۭصَابِرَةٌۭيَغْلِبُوا۟مِا۟ئَتَيْنِ ۚوَإِنيَكُنمِّنكُمْأَلْفٌۭيَغْلِبُوٓا۟أَلْفَيْنِبِإِذْنِٱللَّهِ ۗوَٱللَّهُمَعَٱلصَّـٰبِرِينَ٦٦
বাংলাTaisirul Quran

(তবে) এখন আল্লাহ তোমাদের দায়িত্বভার কমিয়ে দিয়েছেন। আল্লাহ তো জানেন যে তোমাদের ভিতর দুর্বলতা রয়ে গেছে, কাজেই তোমাদের মাঝে যদি একশ’ জন ধৈর্যশীল হয় তবে তারা দু’শ জনের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের মাঝে এক হাজার (ঐ রকম) লোক পাওয়া যায় তাহলে তারা আল্লাহর হুকুমে দু’হাজার লোকের উপর জয়ী হবে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে (আছেন)।

জুয ১০পৃষ্ঠা ১৮৫
مَاكَانَلِنَبِىٍّأَنيَكُونَلَهُۥٓأَسْرَىٰحَتَّىٰيُثْخِنَفِىٱلْأَرْضِ ۚتُرِيدُونَعَرَضَٱلدُّنْيَاوَٱللَّهُيُرِيدُٱلْـَٔاخِرَةَ ۗوَٱللَّهُعَزِيزٌحَكِيمٌۭ٦٧
বাংলাTaisirul Quran

কোন নাবীর জন্য এটা সঠিক কাজ নয় যে, দেশে (আল্লাহর দুশমনদেরকে) পুরোমাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার (হাতে) যুদ্ধ-বন্দী থাকবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও আর আল্লাহ চান আখিরাত (এর সাফল্য), আল্লাহ প্রবল পরাক্রান্ত, মহাবিজ্ঞানী।

জুয ১০পৃষ্ঠা ১৮৫
لَّوْلَاكِتَـٰبٌۭمِّنَٱللَّهِسَبَقَلَمَسَّكُمْفِيمَآأَخَذْتُمْعَذَابٌعَظِيمٌۭ٦٨
বাংলাTaisirul Quran

আল্লাহর লেখন যদি পূর্বেই লেখা না হত তাহলে তোমরা যা (মুক্তিপণ হিসেবে) গ্রহণ করেছ তজ্জন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হত।

জুয ১০পৃষ্ঠা ১৮৫
فَكُلُوا۟مِمَّاغَنِمْتُمْحَلَـٰلًۭاطَيِّبًۭا ۚوَٱتَّقُوا۟ٱللَّهَ ۚإِنَّٱللَّهَغَفُورٌۭرَّحِيمٌۭ٦٩
বাংলাTaisirul Quran

এক্ষণে, যুদ্ধে গানীমাত হিসেবে যা তোমরা লাভ করেছ তা ভোগ কর, তা বৈধ ও পবিত্র। আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু।