পৃষ্ঠা ২১

জুয পৃষ্ঠা ২১
وَقَالُوا۟كُونُوا۟هُودًاأَوْنَصَـٰرَىٰتَهْتَدُوا۟ ۗقُلْبَلْمِلَّةَإِبْرَٰهِـۧمَحَنِيفًۭا ۖوَمَاكَانَمِنَٱلْمُشْرِكِينَ١٣٥
বাংলাTaisirul Quran

ওরা বলে, ‘তোমরা ইয়াহূদী বা নাসারা হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে’। বল, ‘বরং একনিষ্ঠ হয়ে ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ কর আর তিনি মুশরিকদের অন্তর্গত ছিলেন না’।

জুয পৃষ্ঠা ২১
قُولُوٓا۟ءَامَنَّابِٱللَّهِوَمَآأُنزِلَإِلَيْنَاوَمَآأُنزِلَإِلَىٰٓإِبْرَٰهِـۧمَوَإِسْمَـٰعِيلَوَإِسْحَـٰقَوَيَعْقُوبَوَٱلْأَسْبَاطِوَمَآأُوتِىَمُوسَىٰوَعِيسَىٰوَمَآأُوتِىَٱلنَّبِيُّونَمِنرَّبِّهِمْلَانُفَرِّقُبَيْنَأَحَدٍۢمِّنْهُمْوَنَحْنُلَهُۥمُسْلِمُونَ١٣٦
বাংলাTaisirul Quran

তোমরা বল, ‘আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাযিল করা হয়েছে এবং যা ইবরাহীম ও ইসমা‘ঈল এবং ইসহাক ও ইয়াকূব ও বংশধরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মূসা ও ‘ঈসাকে দেয়া হয়েছে আর যা অন্যান্য নাবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেয়া হয়েছে (এ সবের প্রতিও ঈমান এনেছি), আমরা এদের মধ্য হতে কোন একজনের ব্যাপারেও কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পিত’।

জুয পৃষ্ঠা ২১
فَإِنْءَامَنُوا۟بِمِثْلِمَآءَامَنتُمبِهِۦفَقَدِٱهْتَدَوا۟ ۖوَّإِنتَوَلَّوْا۟فَإِنَّمَاهُمْفِىشِقَاقٍۢ ۖفَسَيَكْفِيكَهُمُٱللَّهُ ۚوَهُوَٱلسَّمِيعُٱلْعَلِيمُ١٣٧
বাংলাTaisirul Quran

সুতরাং এরা যদি তেমন ঈমান আনে, যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা সঠিক পথ পাবে আর যদি অস্বীকার করে, তবে তারা ভেদাভেদে লিপ্ত, সে অবস্থায় তোমার জন্য তাদের (অনিষ্ট হতে বাঁচার জন্য) আল্লাহ্ই যথেষ্ট এবং তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।

জুয পৃষ্ঠা ২১
صِبْغَةَٱللَّهِ ۖوَمَنْأَحْسَنُمِنَٱللَّهِصِبْغَةًۭ ۖوَنَحْنُلَهُۥعَـٰبِدُونَ١٣٨
বাংলাTaisirul Quran

(আমাদের দ্বীন) আল্লাহর রঙে রঞ্জিত এবং আল্লাহর রঙ অপেক্ষা আর কার রঙ উত্তম হবে? এবং আমরা তাঁরই ‘ইবাদাতকারী।

জুয পৃষ্ঠা ২১
قُلْأَتُحَآجُّونَنَافِىٱللَّهِوَهُوَرَبُّنَاوَرَبُّكُمْوَلَنَآأَعْمَـٰلُنَاوَلَكُمْأَعْمَـٰلُكُمْوَنَحْنُلَهُۥمُخْلِصُونَ١٣٩
বাংলাTaisirul Quran

বল, ‘তোমরা কি আল্লাহর সম্বন্ধে আমাদের সাথে ঝগড়া করছ? অথচ তিনি আমাদেরও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক এবং আমাদের জন্য আমাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং আমরা তাঁর প্রতি একনিষ্ঠ।’

জুয পৃষ্ঠা ২১
أَمْتَقُولُونَإِنَّإِبْرَٰهِـۧمَوَإِسْمَـٰعِيلَوَإِسْحَـٰقَوَيَعْقُوبَوَٱلْأَسْبَاطَكَانُوا۟هُودًاأَوْنَصَـٰرَىٰ ۗقُلْءَأَنتُمْأَعْلَمُأَمِٱللَّهُ ۗوَمَنْأَظْلَمُمِمَّنكَتَمَشَهَـٰدَةًعِندَهُۥمِنَٱللَّهِ ۗوَمَاٱللَّهُبِغَـٰفِلٍعَمَّاتَعْمَلُونَ١٤٠
বাংলাTaisirul Quran

তোমরা কি বলছ, ইবরাহীম ও ইসমাঈল এবং ইসহাক ও ইয়াকূব এবং তার বংশধর সকলেই ইয়াহূদী কিংবা নাসারা ছিল’? বল,‘ তোমরাই বেশী জান নাকি আল্লাহ’? ঐ ব্যক্তি হতে বড় যালিম আর কে হবে, যে আল্লাহর পক্ষ হতে আগত সাক্ষ্যকে গোপন করে? তোমরা যা কিছু করছ, আল্লাহ সে বিষয়ে গাফিল নন।

জুয পৃষ্ঠা ২১
تِلْكَأُمَّةٌۭقَدْخَلَتْ ۖلَهَامَاكَسَبَتْوَلَكُممَّاكَسَبْتُمْ ۖوَلَاتُسْـَٔلُونَعَمَّاكَانُوا۟يَعْمَلُونَ١٤١
বাংলাTaisirul Quran

এ সব লোক যারা ছিল, তারা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কামাই আর তোমাদের জন্য তোমাদের কামাই আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না।