পৃষ্ঠা ২৬

জুয পৃষ্ঠা ২৬
وَإِذَاقِيلَلَهُمُٱتَّبِعُوا۟مَآأَنزَلَٱللَّهُقَالُوا۟بَلْنَتَّبِعُمَآأَلْفَيْنَاعَلَيْهِءَابَآءَنَآ ۗأَوَلَوْكَانَءَابَآؤُهُمْلَايَعْقِلُونَشَيْـًۭٔاوَلَايَهْتَدُونَ١٧٠
বাংলাTaisirul Quran

যখন তাদেরকে বলা হয়, তোমরা ঐ জিনিসের অনুসরণ কর যা আল্লাহ নাযিল করেছেন, তখন তারা বলে, বরং আমরা তারই উপর চলব, যার উপর আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি, যদিও তাদের বাপ-দাদারা কিছুই বুঝত না এবং সঠিক পথে চলত না তবুও।

জুয পৃষ্ঠা ২৬
وَمَثَلُٱلَّذِينَكَفَرُوا۟كَمَثَلِٱلَّذِىيَنْعِقُبِمَالَايَسْمَعُإِلَّادُعَآءًۭوَنِدَآءًۭ ۚصُمٌّۢبُكْمٌعُمْىٌۭفَهُمْلَايَعْقِلُونَ١٧١
বাংলাTaisirul Quran

এ কাফিরদের তুলনা সেই ব্যক্তির মত যে এমন কিছুকে ডাকে যা হাঁক-ডাক ছাড়া আর কিছুই শোনে না, বধির, মূক ও অন্ধ; কাজেই তারা বুঝবে না।

জুয পৃষ্ঠা ২৬
يَـٰٓأَيُّهَاٱلَّذِينَءَامَنُوا۟كُلُوا۟مِنطَيِّبَـٰتِمَارَزَقْنَـٰكُمْوَٱشْكُرُوا۟لِلَّهِإِنكُنتُمْإِيَّاهُتَعْبُدُونَ١٧٢
বাংলাTaisirul Quran

হে মু’মিনগণ! আমার দেয়া পবিত্র বস্তুগুলো খেতে থাক এবং আল্লাহর উদ্দেশে শোকর করতে থাক, যদি তোমরা তাঁরই ‘ইবাদত করে থাক।

জুয পৃষ্ঠা ২৬
إِنَّمَاحَرَّمَعَلَيْكُمُٱلْمَيْتَةَوَٱلدَّمَوَلَحْمَٱلْخِنزِيرِوَمَآأُهِلَّبِهِۦلِغَيْرِٱللَّهِ ۖفَمَنِٱضْطُرَّغَيْرَبَاغٍۢوَلَاعَادٍۢفَلَآإِثْمَعَلَيْهِ ۚإِنَّٱللَّهَغَفُورٌۭرَّحِيمٌ١٧٣
বাংলাTaisirul Quran

নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন মৃত-জীব, রক্ত এবং শূকরের মাংস এবং সেই জন্তু যার প্রতি আল্লাহ ছাড়া অন্যের নাম নেয়া হয়েছে, তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে কিন্তু সে নাফরমান ও সীমালঙ্ঘনকারী নয়, তার উপর কোন গুনাহ নেই, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

জুয পৃষ্ঠা ২৬
إِنَّٱلَّذِينَيَكْتُمُونَمَآأَنزَلَٱللَّهُمِنَٱلْكِتَـٰبِوَيَشْتَرُونَبِهِۦثَمَنًۭاقَلِيلًا ۙأُو۟لَـٰٓئِكَمَايَأْكُلُونَفِىبُطُونِهِمْإِلَّاٱلنَّارَوَلَايُكَلِّمُهُمُٱللَّهُيَوْمَٱلْقِيَـٰمَةِوَلَايُزَكِّيهِمْوَلَهُمْعَذَابٌأَلِيمٌ١٧٤
বাংলাTaisirul Quran

কিতাব হতে আল্লাহ যা নাযিল করেছেন, যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে, ওদের সাথে আল্লাহ ক্বিয়ামাতের দিন কথা বলবেন না এবং ওদেরকে পবিত্রও করবেন না; এবং ওদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।

জুয পৃষ্ঠা ২৬
أُو۟لَـٰٓئِكَٱلَّذِينَٱشْتَرَوُا۟ٱلضَّلَـٰلَةَبِٱلْهُدَىٰوَٱلْعَذَابَبِٱلْمَغْفِرَةِ ۚفَمَآأَصْبَرَهُمْعَلَىٱلنَّارِ١٧٥
বাংলাTaisirul Quran

এরা এমন লোক, যারা হিদায়াতের বিনিময়ে গোমরাহী এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে, তারা আগুন সহ্য করতে কতই না ধৈর্যশীল!

জুয পৃষ্ঠা ২৬
ذَٰلِكَبِأَنَّٱللَّهَنَزَّلَٱلْكِتَـٰبَبِٱلْحَقِّ ۗوَإِنَّٱلَّذِينَٱخْتَلَفُوا۟فِىٱلْكِتَـٰبِلَفِىشِقَاقٍۭبَعِيدٍۢ١٧٦
বাংলাTaisirul Quran

(তাদের প্রতি শাস্তির হুকুম দেয়া হয়েছে) এজন্য যে, আল্লাহ্ই কিতাবকে সত্যরূপে নাযিল করেছেন আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ করেছে তারা চরম মতভেদে পড়ে আছে।