পৃষ্ঠা ২৯৫

জুয ১৫পৃষ্ঠা ২৯৫
وَإِذِٱعْتَزَلْتُمُوهُمْوَمَايَعْبُدُونَإِلَّاٱللَّهَفَأْوُۥٓا۟إِلَىٱلْكَهْفِيَنشُرْلَكُمْرَبُّكُممِّنرَّحْمَتِهِۦوَيُهَيِّئْلَكُممِّنْأَمْرِكُممِّرْفَقًۭا١٦
বাংলাTaisirul Quran

এখন যেহেতু তোমরা তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া যেগুলোর ‘ইবাদাত করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছ, তখন চল, গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ কর। তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তাঁর কল্যাণ বিস্তার করবেন আর তোমাদের কাজ-কর্মকে ফলদায়ক করে দেবেন।’

জুয ১৫পৃষ্ঠা ২৯৫
۞ وَتَرَىٱلشَّمْسَإِذَاطَلَعَتتَّزَٰوَرُعَنكَهْفِهِمْذَاتَٱلْيَمِينِوَإِذَاغَرَبَتتَّقْرِضُهُمْذَاتَٱلشِّمَالِوَهُمْفِىفَجْوَةٍۢمِّنْهُ ۚذَٰلِكَمِنْءَايَـٰتِٱللَّهِ ۗمَنيَهْدِٱللَّهُفَهُوَٱلْمُهْتَدِ ۖوَمَنيُضْلِلْفَلَنتَجِدَلَهُۥوَلِيًّۭامُّرْشِدًۭا١٧
বাংলাTaisirul Quran

তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত, আর যখন তা অস্তমিত হত তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত, আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে। এ হচ্ছে আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। আল্লাহ যাকে সৎপথ দেখান সে সঠিকপথপ্রাপ্ত আর যাকে তিনি পথহারা করেন, তার জন্য তুমি কক্ষনো সৎপথের দিশা দানকারী অভিভাবক পাবে না।

জুয ১৫পৃষ্ঠা ২৯৫
وَتَحْسَبُهُمْأَيْقَاظًۭاوَهُمْرُقُودٌۭ ۚوَنُقَلِّبُهُمْذَاتَٱلْيَمِينِوَذَاتَٱلشِّمَالِ ۖوَكَلْبُهُمبَـٰسِطٌۭذِرَاعَيْهِبِٱلْوَصِيدِ ۚلَوِٱطَّلَعْتَعَلَيْهِمْلَوَلَّيْتَمِنْهُمْفِرَارًۭاوَلَمُلِئْتَمِنْهُمْرُعْبًۭا١٨
বাংলাTaisirul Quran

তুমি মনে করবে যে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত, আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম। আর তাদের কুকুরটি ছিল গুহাদ্বারের সম্মুখে তার সামনের পা দু’টি প্রসারিত করে। তুমি যদি তাদেরকে তাকিয়ে দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে, আর অবশ্যই তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়তে।

জুয ১৫পৃষ্ঠা ২৯৫
وَكَذَٰلِكَبَعَثْنَـٰهُمْلِيَتَسَآءَلُوا۟بَيْنَهُمْ ۚقَالَقَآئِلٌۭمِّنْهُمْكَمْلَبِثْتُمْ ۖقَالُوا۟لَبِثْنَايَوْمًاأَوْبَعْضَيَوْمٍۢ ۚقَالُوا۟رَبُّكُمْأَعْلَمُبِمَالَبِثْتُمْفَٱبْعَثُوٓا۟أَحَدَكُمبِوَرِقِكُمْهَـٰذِهِۦٓإِلَىٱلْمَدِينَةِفَلْيَنظُرْأَيُّهَآأَزْكَىٰطَعَامًۭافَلْيَأْتِكُمبِرِزْقٍۢمِّنْهُوَلْيَتَلَطَّفْوَلَايُشْعِرَنَّبِكُمْأَحَدًا١٩
বাংলাTaisirul Quran

আর তাদের এই অবস্থায় আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, ‘তোমরা ক’দ্দিন থাকলে?’ তারা বলল, ‘আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ হয়তো রয়েছি।’ (শেষে) তারা (সবাই) বলল, ‘তোমাদের প্রতিপালকই ভাল জানেন তোমরা কতকাল রয়েছ। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা নিয়ে শহরে পাঠিয়ে দাও। সে যেন দেখে উত্তম খাবার কোনটি আর তাথেকে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। সে যেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে, আর তোমাদের ব্যাপারে কেউ যেন কোনক্রমেই টের না পায়।

জুয ১৫পৃষ্ঠা ২৯৫
إِنَّهُمْإِنيَظْهَرُوا۟عَلَيْكُمْيَرْجُمُوكُمْأَوْيُعِيدُوكُمْفِىمِلَّتِهِمْوَلَنتُفْلِحُوٓا۟إِذًاأَبَدًۭا٢٠
বাংলাTaisirul Quran

যদি তারা তোমাদের কথা জেনে ফেলে তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে কিংবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিবে, সে অবস্থায় তোমরা কক্ষনো কল্যাণ লাভ করতে পারবে না।’