পৃষ্ঠা ৩৩

জুয পৃষ্ঠা ৩৩
سَلْبَنِىٓإِسْرَٰٓءِيلَكَمْءَاتَيْنَـٰهُممِّنْءَايَةٍۭبَيِّنَةٍۢ ۗوَمَنيُبَدِّلْنِعْمَةَٱللَّهِمِنۢبَعْدِمَاجَآءَتْهُفَإِنَّٱللَّهَشَدِيدُٱلْعِقَابِ٢١١
বাংলাTaisirul Quran

বানী ইসরাঈলকে জিজ্ঞেস কর, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। কোন ব্যক্তি আল্লাহর নিয়ামাত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করলে, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর।

জুয পৃষ্ঠা ৩৩
زُيِّنَلِلَّذِينَكَفَرُوا۟ٱلْحَيَوٰةُٱلدُّنْيَاوَيَسْخَرُونَمِنَٱلَّذِينَءَامَنُوا۟ ۘوَٱلَّذِينَٱتَّقَوْا۟فَوْقَهُمْيَوْمَٱلْقِيَـٰمَةِ ۗوَٱللَّهُيَرْزُقُمَنيَشَآءُبِغَيْرِحِسَابٍۢ٢١٢
বাংলাTaisirul Quran

কাফিরদের নিকট পার্থিব জীবন মোহনীয় করা হয়েছে এবং তারা মুমিনদেরকে বিদ্রূপ করে থাকে, বস্তুতঃ ক্বিয়ামাতের দিন মুত্তাকীগণ তাদের চেয়ে উন্নত অবস্থায় থাকবে, আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত রিযক দিয়ে থাকেন।

জুয পৃষ্ঠা ৩৩
كَانَٱلنَّاسُأُمَّةًۭوَٰحِدَةًۭفَبَعَثَٱللَّهُٱلنَّبِيِّـۧنَمُبَشِّرِينَوَمُنذِرِينَوَأَنزَلَمَعَهُمُٱلْكِتَـٰبَبِٱلْحَقِّلِيَحْكُمَبَيْنَٱلنَّاسِفِيمَاٱخْتَلَفُوا۟فِيهِ ۚوَمَاٱخْتَلَفَفِيهِإِلَّاٱلَّذِينَأُوتُوهُمِنۢبَعْدِمَاجَآءَتْهُمُٱلْبَيِّنَـٰتُبَغْيًۢابَيْنَهُمْ ۖفَهَدَىٱللَّهُٱلَّذِينَءَامَنُوا۟لِمَاٱخْتَلَفُوا۟فِيهِمِنَٱلْحَقِّبِإِذْنِهِۦ ۗوَٱللَّهُيَهْدِىمَنيَشَآءُإِلَىٰصِرَٰطٍۢمُّسْتَقِيمٍ٢١٣
বাংলাTaisirul Quran

মানুষ একই দলভুক্ত ছিল। তারপর আল্লাহ তাদের নিকট নাবীগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে এবং তাদের মাধ্যমে কিতাব নাযিল করেন সত্যভাবে, মানুষদের মধ্যে মীমাংসা করার জন্য যে বিষয়ে তারা মতপার্থক্য করেছিল। এতদসত্ত্বেও যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পর পারস্পরিক জিদের কারণেই তারা মতভেদ সৃষ্টি করল। অতঃপর আল্লাহ বিশ্বাসীদেরকে সেই সত্য পথ নিজের করুণায় দেখিয়ে দিলেন, যে সম্বন্ধে তারা মতভেদ করছিল, আল্লাহ যাকে ইচ্ছে সোজা পথ প্রদর্শন করেন।

জুয পৃষ্ঠা ৩৩
أَمْحَسِبْتُمْأَنتَدْخُلُوا۟ٱلْجَنَّةَوَلَمَّايَأْتِكُممَّثَلُٱلَّذِينَخَلَوْا۟مِنقَبْلِكُم ۖمَّسَّتْهُمُٱلْبَأْسَآءُوَٱلضَّرَّآءُوَزُلْزِلُوا۟حَتَّىٰيَقُولَٱلرَّسُولُوَٱلَّذِينَءَامَنُوا۟مَعَهُۥمَتَىٰنَصْرُٱللَّهِ ۗأَلَآإِنَّنَصْرَٱللَّهِقَرِيبٌۭ٢١٤
বাংলাTaisirul Quran

তোমরা কি এমন ধারণা পোষণ কর যে, তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনও পর্যন্ত তোমাদের আগের লোকেদের মত অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অভাবের তীব্র তাড়না এবং মুসীবত স্পর্শ করেছিল এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে, নাবী ও তার সঙ্গের মু’মিনগণ চিৎকার করে বলেছিল- আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।

জুয পৃষ্ঠা ৩৩
يَسْـَٔلُونَكَمَاذَايُنفِقُونَ ۖقُلْمَآأَنفَقْتُممِّنْخَيْرٍۢفَلِلْوَٰلِدَيْنِوَٱلْأَقْرَبِينَوَٱلْيَتَـٰمَىٰوَٱلْمَسَـٰكِينِوَٱبْنِٱلسَّبِيلِ ۗوَمَاتَفْعَلُوا۟مِنْخَيْرٍۢفَإِنَّٱللَّهَبِهِۦعَلِيمٌۭ٢١٥
বাংলাTaisirul Quran

তোমাকে লোকে জিজ্ঞেস করছে, তারা কী ব্যয় করবে? বলে দাও, সৎকাজে যা-ই ব্যয় কর, তা তোমাদের মাতা-পিতা ও নিকটাত্মীয়, ইয়াতীম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য। তোমরা যা কিছু সৎ কাজ কর, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত।