পৃষ্ঠা ৫১২

জুয ২৬পৃষ্ঠা ৫১২
إِنَّٱلَّذِينَيُبَايِعُونَكَإِنَّمَايُبَايِعُونَٱللَّهَيَدُٱللَّهِفَوْقَأَيْدِيهِمْ ۚفَمَننَّكَثَفَإِنَّمَايَنكُثُعَلَىٰنَفْسِهِۦ ۖوَمَنْأَوْفَىٰبِمَاعَـٰهَدَعَلَيْهُٱللَّهَفَسَيُؤْتِيهِأَجْرًاعَظِيمًۭا١٠
বাংলাTaisirul Quran

যারা তোমার কাছে বাই‘আত (অর্থাৎ আনুগত্য করার শপথ) করে আসলে তারা আল্লাহর কাছে বাই‘আত করে। তাদের হাতের উপর আছে আল্লাহর হাত। এক্ষণে যে এ ও‘য়াদা ভঙ্গ করে, এ ও‘য়াদা ভঙ্গের কুফল তার নিজেরই উপর পড়বে। আর যে ও‘য়াদা পূর্ণ করবে- যা সে আল্লাহর সঙ্গে করেছে- তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন।

জুয ২৬পৃষ্ঠা ৫১২
سَيَقُولُلَكَٱلْمُخَلَّفُونَمِنَٱلْأَعْرَابِشَغَلَتْنَآأَمْوَٰلُنَاوَأَهْلُونَافَٱسْتَغْفِرْلَنَا ۚيَقُولُونَبِأَلْسِنَتِهِممَّالَيْسَفِىقُلُوبِهِمْ ۚقُلْفَمَنيَمْلِكُلَكُممِّنَٱللَّهِشَيْـًٔاإِنْأَرَادَبِكُمْضَرًّاأَوْأَرَادَبِكُمْنَفْعًۢا ۚبَلْكَانَٱللَّهُبِمَاتَعْمَلُونَخَبِيرًۢا١١
বাংলাTaisirul Quran

(যুদ্ধ থেকে) পিছ-পড়া বেদুঈনরা তোমাকে বলবে- আমাদের মালধন আর আমাদের পরিবার-পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, কাজেই (হে নবী) আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। (তাদেরকে) বল, আল্লাহ তোমাদের কোন ক্ষতি বা কোন কল্যাণ করার ইচ্ছে করলে তাঁর বিপক্ষে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা কার আছে? (কারো কোন ওকালতির দরকার নেই) বরং তোমরা যা কর সে বিষয়ে আল্লাহই খবর রাখেন।

জুয ২৬পৃষ্ঠা ৫১২
بَلْظَنَنتُمْأَنلَّنيَنقَلِبَٱلرَّسُولُوَٱلْمُؤْمِنُونَإِلَىٰٓأَهْلِيهِمْأَبَدًۭاوَزُيِّنَذَٰلِكَفِىقُلُوبِكُمْوَظَنَنتُمْظَنَّٱلسَّوْءِوَكُنتُمْقَوْمًۢابُورًۭا١٢
বাংলাTaisirul Quran

বরং তোমরা ধারণা করেছিলে যে, রসূল ও মু’মিনগণ কক্ষনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, আর এ খেয়ালটা তোমাদের মনে খুবই চমৎকার ক’রে দেয়া হয়েছিল। তোমরা ধারণা করেছিলে বড়ই কু-ধারণা, আসলে তোমরা হলে ধ্বংসের যোগ্য একটা সম্প্রদায়।

জুয ২৬পৃষ্ঠা ৫১২
وَمَنلَّمْيُؤْمِنۢبِٱللَّهِوَرَسُولِهِۦفَإِنَّآأَعْتَدْنَالِلْكَـٰفِرِينَسَعِيرًۭا١٣
বাংলাTaisirul Quran

যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি (সে সব) কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন।

জুয ২৬পৃষ্ঠা ৫১২
وَلِلَّهِمُلْكُٱلسَّمَـٰوَٰتِوَٱلْأَرْضِ ۚيَغْفِرُلِمَنيَشَآءُوَيُعَذِّبُمَنيَشَآءُ ۚوَكَانَٱللَّهُغَفُورًۭارَّحِيمًۭا١٤
বাংলাTaisirul Quran

আসমান যমীনের রাজত্ব আল্লাহর; যাকে চান তিনি ক্ষমা করেন, যাকে ইচ্ছে ‘আযাব দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।

জুয ২৬পৃষ্ঠা ৫১২
سَيَقُولُٱلْمُخَلَّفُونَإِذَاٱنطَلَقْتُمْإِلَىٰمَغَانِمَلِتَأْخُذُوهَاذَرُونَانَتَّبِعْكُمْ ۖيُرِيدُونَأَنيُبَدِّلُوا۟كَلَـٰمَٱللَّهِ ۚقُللَّنتَتَّبِعُونَاكَذَٰلِكُمْقَالَٱللَّهُمِنقَبْلُ ۖفَسَيَقُولُونَبَلْتَحْسُدُونَنَا ۚبَلْكَانُوا۟لَايَفْقَهُونَإِلَّاقَلِيلًۭا١٥
বাংলাTaisirul Quran

তোমরা যখন গানীমাতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে তখন পিছনে থেকে যাওয়া লোকগুলো বলবে- ‘আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায়। বল ‘তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না, (খাইবার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পাওয়া গানীমাত কেবল তাদের জন্য যারা ইতোপূর্বে হুদাইবিয়ার সফর ও বাই‘আতে রিয্ওয়ানে অংশ নিয়েছে) এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন। তখন তারা বলবে- ‘তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছ।’ (এটা যে আল্লাহর হুকুম তা তারা বুঝছে না) বরং তারা খুব কমই বুঝে।