পৃষ্ঠা ৫৫৩

জুয ২৮পৃষ্ঠা ৫৫৩
يُسَبِّحُلِلَّهِمَافِىٱلسَّمَـٰوَٰتِوَمَافِىٱلْأَرْضِٱلْمَلِكِٱلْقُدُّوسِٱلْعَزِيزِٱلْحَكِيمِ١
বাংলাTaisirul Quran

যা কিছু আসমানে আছে আর যা কিছু যমীনে আছে সব কিছুই প্রশংসা ও মহিমা ঘোষণা করে আল্লাহর যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, অতি পবিত্র, মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৩
هُوَٱلَّذِىبَعَثَفِىٱلْأُمِّيِّـۧنَرَسُولًۭامِّنْهُمْيَتْلُوا۟عَلَيْهِمْءَايَـٰتِهِۦوَيُزَكِّيهِمْوَيُعَلِّمُهُمُٱلْكِتَـٰبَوَٱلْحِكْمَةَوَإِنكَانُوا۟مِنقَبْلُلَفِىضَلَـٰلٍۢمُّبِينٍۢ٢
বাংলাTaisirul Quran

তিনিই নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তাঁর রসূলকে তাদেরই মধ্য হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে, আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় অথচ ইতোপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহীতে নিমজ্জিত।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৩
وَءَاخَرِينَمِنْهُمْلَمَّايَلْحَقُوا۟بِهِمْ ۚوَهُوَٱلْعَزِيزُٱلْحَكِيمُ٣
বাংলাTaisirul Quran

আর (এই রসূলকে পাঠানো হয়েছে) তাদের অন্যান্যদের জন্যও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি (কিন্তু তারা ভবিষ্যতে আসবে)। আল্লাহ মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৩
ذَٰلِكَفَضْلُٱللَّهِيُؤْتِيهِمَنيَشَآءُ ۚوَٱللَّهُذُوٱلْفَضْلِٱلْعَظِيمِ٤
বাংলাTaisirul Quran

ওটা আল্লাহর অনুগ্রহ যা তিনি যাকে ইচ্ছে দান করেন; আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৩
مَثَلُٱلَّذِينَحُمِّلُوا۟ٱلتَّوْرَىٰةَثُمَّلَمْيَحْمِلُوهَاكَمَثَلِٱلْحِمَارِيَحْمِلُأَسْفَارًۢا ۚبِئْسَمَثَلُٱلْقَوْمِٱلَّذِينَكَذَّبُوا۟بِـَٔايَـٰتِٱللَّهِ ۚوَٱللَّهُلَايَهْدِىٱلْقَوْمَٱلظَّـٰلِمِينَ٥
বাংলাTaisirul Quran

যাদের উপর তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল, অতঃপর তা তারা বহন করেনি (অর্থাৎ তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেনি) তাদের দৃষ্টান্ত হল গাধার মত, যে বহু কিতাবের বোঝা বহন করে (কিন্তু তা বুঝে না)। যে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত কতইনা নিকৃষ্ট! যালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৩
قُلْيَـٰٓأَيُّهَاٱلَّذِينَهَادُوٓا۟إِنزَعَمْتُمْأَنَّكُمْأَوْلِيَآءُلِلَّهِمِندُونِٱلنَّاسِفَتَمَنَّوُا۟ٱلْمَوْتَإِنكُنتُمْصَـٰدِقِينَ٦
বাংলাTaisirul Quran

বল- ‘হে ইয়াহূদী হয়ে যাওয়া লোকেরা! তোমরা যদি মনে কর যে, অন্য সব লোককে বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৩
وَلَايَتَمَنَّوْنَهُۥٓأَبَدًۢابِمَاقَدَّمَتْأَيْدِيهِمْ ۚوَٱللَّهُعَلِيمٌۢبِٱلظَّـٰلِمِينَ٧
বাংলাTaisirul Quran

কিন্তু তাদের হাত যে সব (কৃতকর্ম) আগে পাঠিয়েছে, সে কারণে তারা কক্ষনো মৃত্যুর কামনা করবে না। আর আল্লাহ যালিমদেরকে খুব ভাল করেই জানেন।

জুয ২৮পৃষ্ঠা ৫৫৩
قُلْإِنَّٱلْمَوْتَٱلَّذِىتَفِرُّونَمِنْهُفَإِنَّهُۥمُلَـٰقِيكُمْ ۖثُمَّتُرَدُّونَإِلَىٰعَـٰلِمِٱلْغَيْبِوَٱلشَّهَـٰدَةِفَيُنَبِّئُكُمبِمَاكُنتُمْتَعْمَلُونَ٨
বাংলাTaisirul Quran

বল- ‘তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী (আল্লাহ)’র নিকট ফিরিয়ে নেয়া হবে; অতঃপর তোমাদেরকে জানিয়ে দেয়া হবে যা তোমরা করতে।