পৃষ্ঠা ১১৩

জুয পৃষ্ঠা ১১৩
مِنْأَجْلِذَٰلِكَكَتَبْنَاعَلَىٰبَنِىٓإِسْرَٰٓءِيلَأَنَّهُۥمَنقَتَلَنَفْسًۢابِغَيْرِنَفْسٍأَوْفَسَادٍۢفِىٱلْأَرْضِفَكَأَنَّمَاقَتَلَٱلنَّاسَجَمِيعًۭاوَمَنْأَحْيَاهَافَكَأَنَّمَآأَحْيَاٱلنَّاسَجَمِيعًۭا ۚوَلَقَدْجَآءَتْهُمْرُسُلُنَابِٱلْبَيِّنَـٰتِثُمَّإِنَّكَثِيرًۭامِّنْهُمبَعْدَذَٰلِكَفِىٱلْأَرْضِلَمُسْرِفُونَ٣٢
বাংলাTaisirul Quran

এ কারণেই আমি বানী ইসরাঈলের জন্য বিধান দিয়েছিলাম যে, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা যমীনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন তামাম মানুষকেই হত্যা করল। আর যে মানুষের প্রাণ বাঁচালো, সে যেন তামাম মানুষকে বাঁচালো। তাদের কাছে আমার রসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, এরপরও তাদের অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়িই করেছিল।

জুয পৃষ্ঠা ১১৩
إِنَّمَاجَزَٰٓؤُا۟ٱلَّذِينَيُحَارِبُونَٱللَّهَوَرَسُولَهُۥوَيَسْعَوْنَفِىٱلْأَرْضِفَسَادًاأَنيُقَتَّلُوٓا۟أَوْيُصَلَّبُوٓا۟أَوْتُقَطَّعَأَيْدِيهِمْوَأَرْجُلُهُممِّنْخِلَـٰفٍأَوْيُنفَوْا۟مِنَٱلْأَرْضِ ۚذَٰلِكَلَهُمْخِزْىٌۭفِىٱلدُّنْيَا ۖوَلَهُمْفِىٱلْـَٔاخِرَةِعَذَابٌعَظِيمٌ٣٣
বাংলাTaisirul Quran

যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর যমীনে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায় তাদের শাস্তি হল এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এ হল তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, আর তাদের জন্য আখেরাতে রয়েছে মহাশাস্তি।

জুয পৃষ্ঠা ১১৩
إِلَّاٱلَّذِينَتَابُوا۟مِنقَبْلِأَنتَقْدِرُوا۟عَلَيْهِمْ ۖفَٱعْلَمُوٓا۟أَنَّٱللَّهَغَفُورٌۭرَّحِيمٌۭ٣٤
বাংলাTaisirul Quran

(তবে এ শাস্তি) তাদের জন্য নয় যারা তোমাদের আয়ত্বে আসার পূর্বে তাওবা করবে। জেনে রেখ, আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

জুয পৃষ্ঠা ১১৩
يَـٰٓأَيُّهَاٱلَّذِينَءَامَنُوا۟ٱتَّقُوا۟ٱللَّهَوَٱبْتَغُوٓا۟إِلَيْهِٱلْوَسِيلَةَوَجَـٰهِدُوا۟فِىسَبِيلِهِۦلَعَلَّكُمْتُفْلِحُونَ٣٥
বাংলাTaisirul Quran

হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য অনুসন্ধান কর এবং তাঁর পথে জিহাদ কর যাতে তোমরা সফলকাম হতে পার।

জুয পৃষ্ঠা ১১৩
إِنَّٱلَّذِينَكَفَرُوا۟لَوْأَنَّلَهُممَّافِىٱلْأَرْضِجَمِيعًۭاوَمِثْلَهُۥمَعَهُۥلِيَفْتَدُوا۟بِهِۦمِنْعَذَابِيَوْمِٱلْقِيَـٰمَةِمَاتُقُبِّلَمِنْهُمْ ۖوَلَهُمْعَذَابٌأَلِيمٌۭ٣٦
বাংলাTaisirul Quran

যারা কুফরী করেছে দুনিয়ায় যা কিছু আছে সব যদি তাদের হয় এবং আরো সমপরিমাণও হয় ক্বিয়ামাত দিবসের শাস্তি থেকে পরিত্রাণের মুক্তিপণ হিসেবে, তবুও তা তাদের থেকে গ্রহণ করা হবে না; তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।