পৃষ্ঠা ১১৪

জুয পৃষ্ঠা ১১৪
يُرِيدُونَأَنيَخْرُجُوا۟مِنَٱلنَّارِوَمَاهُمبِخَـٰرِجِينَمِنْهَا ۖوَلَهُمْعَذَابٌۭمُّقِيمٌۭ٣٧
বাংলাTaisirul Quran

তারা আগুন থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু তারা তাত্থেকে বের হতে পারবে না, তাদের জন্য আছে স্থায়ী শাস্তি।

জুয পৃষ্ঠা ১১৪
وَٱلسَّارِقُوَٱلسَّارِقَةُفَٱقْطَعُوٓا۟أَيْدِيَهُمَاجَزَآءًۢبِمَاكَسَبَانَكَـٰلًۭامِّنَٱللَّهِ ۗوَٱللَّهُعَزِيزٌحَكِيمٌۭ٣٨
বাংলাTaisirul Quran

আর চোর ও চোরনী তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের ফল স্বরূপ, আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ হলেন মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।

জুয পৃষ্ঠা ১১৪
فَمَنتَابَمِنۢبَعْدِظُلْمِهِۦوَأَصْلَحَفَإِنَّٱللَّهَيَتُوبُعَلَيْهِ ۗإِنَّٱللَّهَغَفُورٌۭرَّحِيمٌ٣٩
বাংলাTaisirul Quran

কিন্তু অন্যায় করার পর কেউ তাওবা করলে এবং (নিজেকে) সংশোধন করলে, আল্লাহ তার প্রতি ক্ষমাদৃষ্টি করেন, আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

জুয পৃষ্ঠা ১১৪
أَلَمْتَعْلَمْأَنَّٱللَّهَلَهُۥمُلْكُٱلسَّمَـٰوَٰتِوَٱلْأَرْضِيُعَذِّبُمَنيَشَآءُوَيَغْفِرُلِمَنيَشَآءُ ۗوَٱللَّهُعَلَىٰكُلِّشَىْءٍۢقَدِيرٌۭ٤٠
বাংলাTaisirul Quran

তুমি কি জান না আল্লাহ, আকাশসমূহ ও যমীনের সার্বভৌমত্ব তাঁরই, যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন, যাকে ইচ্ছে ক্ষমা করেন, আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান।

জুয পৃষ্ঠা ১১৪
۞ يَـٰٓأَيُّهَاٱلرَّسُولُلَايَحْزُنكَٱلَّذِينَيُسَـٰرِعُونَفِىٱلْكُفْرِمِنَٱلَّذِينَقَالُوٓا۟ءَامَنَّابِأَفْوَٰهِهِمْوَلَمْتُؤْمِنقُلُوبُهُمْ ۛوَمِنَٱلَّذِينَهَادُوا۟ ۛسَمَّـٰعُونَلِلْكَذِبِسَمَّـٰعُونَلِقَوْمٍءَاخَرِينَلَمْيَأْتُوكَ ۖيُحَرِّفُونَٱلْكَلِمَمِنۢبَعْدِمَوَاضِعِهِۦ ۖيَقُولُونَإِنْأُوتِيتُمْهَـٰذَافَخُذُوهُوَإِنلَّمْتُؤْتَوْهُفَٱحْذَرُوا۟ ۚوَمَنيُرِدِٱللَّهُفِتْنَتَهُۥفَلَنتَمْلِكَلَهُۥمِنَٱللَّهِشَيْـًٔا ۚأُو۟لَـٰٓئِكَٱلَّذِينَلَمْيُرِدِٱللَّهُأَنيُطَهِّرَقُلُوبَهُمْ ۚلَهُمْفِىٱلدُّنْيَاخِزْىٌۭ ۖوَلَهُمْفِىٱلْـَٔاخِرَةِعَذَابٌعَظِيمٌۭ٤١
বাংলাTaisirul Quran

হে রসূল! কুফরীর ব্যাপারে তাদের প্রতিযোগিতা যেন তোমাকে দুঃখ না দেয়, যারা মুখে বলে ঈমান এনেছি কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি। আর যারা ইয়াহূদী, তারা মিথ্যা কথা শুনতে বিশেষ পারদর্শী, তারা তোমার কথাগুলো অন্য সম্প্রদায়ের স্বার্থে কান পেতে শোনে যারা তোমার নিকট (কখনো) আসেনি, এরা আল্লাহর কিতাবের শব্দগুলোকে প্রকৃত অর্থ হতে বিকৃত করে। তারা বলে, তোমরা এ রকম নির্দেশপ্রাপ্ত হলে মানবে, আর তা না হলে বর্জন করবে। বস্তুত আল্লাহই যাকে ফিতনায় ফেলতে চান, তার জন্য আল্লাহর কাছে তোমার কিছুই করার নেই। ওরা হল সেই লোক, যাদের অন্তরাত্মাকে আল্লাহ পবিত্র করতে চান না। তাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা, আর তাদের জন্য আখেরাতে আছে মহা শাস্তি।