পৃষ্ঠা ১৭১

জুয পৃষ্ঠা ১৭১
وَقَطَّعْنَـٰهُمُٱثْنَتَىْعَشْرَةَأَسْبَاطًاأُمَمًۭا ۚوَأَوْحَيْنَآإِلَىٰمُوسَىٰٓإِذِٱسْتَسْقَىٰهُقَوْمُهُۥٓأَنِٱضْرِببِّعَصَاكَٱلْحَجَرَ ۖفَٱنۢبَجَسَتْمِنْهُٱثْنَتَاعَشْرَةَعَيْنًۭا ۖقَدْعَلِمَكُلُّأُنَاسٍۢمَّشْرَبَهُمْ ۚوَظَلَّلْنَاعَلَيْهِمُٱلْغَمَـٰمَوَأَنزَلْنَاعَلَيْهِمُٱلْمَنَّوَٱلسَّلْوَىٰ ۖكُلُوا۟مِنطَيِّبَـٰتِمَارَزَقْنَـٰكُمْ ۚوَمَاظَلَمُونَاوَلَـٰكِنكَانُوٓا۟أَنفُسَهُمْيَظْلِمُونَ١٦٠
বাংলাTaisirul Quran

আমি তাদেরকে বারটি গোত্রে বা জাতিতে বিভক্ত করেছিলাম। মূসার জাতির লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন আমি মূসার প্রতি ওয়াহী অবতীর্ণ করলাম যে, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত কর। এর ফলে তাত্থেকে বারটি ঝর্ণা উৎসারিত হল। প্রত্যেক গোত্র তাদের পানি পানের স্থান চিনে নিল, তাদেরকে মেঘের ছায়ায় আশ্রয় দিলাম, তাদের উপর আমি মান্না ও সালওয়া অবতীর্ণ করলাম আর বললাম, ‘তোমাদেরকে আমি যে জীবিকা দিয়েছি তাত্থেকে পবিত্র বস্তুগুলো আহার কর।’ (কিন্তু তারা আমার নির্দেশ অমান্য করে) আমার প্রতি কোন যুলম করেনি, প্রকৃতপক্ষে তারা নিজেদের উপরই যুলম করছিল।

জুয পৃষ্ঠা ১৭১
وَإِذْقِيلَلَهُمُٱسْكُنُوا۟هَـٰذِهِٱلْقَرْيَةَوَكُلُوا۟مِنْهَاحَيْثُشِئْتُمْوَقُولُوا۟حِطَّةٌۭوَٱدْخُلُوا۟ٱلْبَابَسُجَّدًۭانَّغْفِرْلَكُمْخَطِيٓـَٔـٰتِكُمْ ۚسَنَزِيدُٱلْمُحْسِنِينَ١٦١
বাংলাTaisirul Quran

স্মরণ কর, তাদেরকে যখন বলা হয়েছিল- ‘‘এই জনপদে বাস কর, যেখানে ইচ্ছে আহার কর আর বল ‘(আমাদেরকে) ক্ষমা কর’, অবনত মস্তকে দ্বারে প্রবেশ কর, (তাহলে) তোমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দেব, আর নেককার লোকদেরকে অতিরিক্ত আরো দেব।’’

জুয পৃষ্ঠা ১৭১
فَبَدَّلَٱلَّذِينَظَلَمُوا۟مِنْهُمْقَوْلًاغَيْرَٱلَّذِىقِيلَلَهُمْفَأَرْسَلْنَاعَلَيْهِمْرِجْزًۭامِّنَٱلسَّمَآءِبِمَاكَانُوا۟يَظْلِمُونَ١٦٢
বাংলাTaisirul Quran

কিন্তু তাদের মধ্যেকার যালিম লোকেরা তাদেরকে বলা কথাকে বদলে ফেললো। কাজেই তাদের উপর আকাশ থেকে আযাব পাঠালাম, সীমালঙ্ঘনে তাদের লিপ্ত থাকার কারণে।

জুয পৃষ্ঠা ১৭১
وَسْـَٔلْهُمْعَنِٱلْقَرْيَةِٱلَّتِىكَانَتْحَاضِرَةَٱلْبَحْرِإِذْيَعْدُونَفِىٱلسَّبْتِإِذْتَأْتِيهِمْحِيتَانُهُمْيَوْمَسَبْتِهِمْشُرَّعًۭاوَيَوْمَلَايَسْبِتُونَ ۙلَاتَأْتِيهِمْ ۚكَذَٰلِكَنَبْلُوهُمبِمَاكَانُوا۟يَفْسُقُونَ١٦٣
বাংলাTaisirul Quran

তাদেরকে জিজ্ঞেস কর ঐ জনবসতি সম্পর্কে যা সমুদ্রের উপকূলে বিদ্যমান ছিল। তারা শনিবারের সীমালঙ্ঘন করেছিল। শনিবার পালনের দিন মাছগুলো প্রকাশ্যতঃ তাদের নিকটে আসত। আর যেদিন শনিবারের অনুষ্ঠান থাকত না সেদিন সেগুলো আসত না। এটা হত এজন্য যে, তারা অবাধ্যতায় লিপ্ত থাকার কারণে তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছিলাম।