পৃষ্ঠা ৫৩০

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
وَنَبِّئْهُمْأَنَّٱلْمَآءَقِسْمَةٌۢبَيْنَهُمْ ۖكُلُّشِرْبٍۢمُّحْتَضَرٌۭ٢٨
বাংলাTaisirul Quran

আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে (ও উষ্ট্রীর মধ্যে) পানি বণ্টিত হবে, প্রত্যেকের পানি পানের পালা আসবে।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
فَنَادَوْا۟صَاحِبَهُمْفَتَعَاطَىٰفَعَقَرَ٢٩
বাংলাTaisirul Quran

শেষে তারা তাদের এক সঙ্গীকে ডাকল আর সে তাকে (অর্থাৎ উষ্ট্রীটিকে) ধরে হত্যা করল।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
فَكَيْفَكَانَعَذَابِىوَنُذُرِ٣٠
বাংলাTaisirul Quran

ফলে কত ভয়ংকর হয়েছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
إِنَّآأَرْسَلْنَاعَلَيْهِمْصَيْحَةًۭوَٰحِدَةًۭفَكَانُوا۟كَهَشِيمِٱلْمُحْتَظِرِ٣١
বাংলাTaisirul Quran

আমি তাদের উপর পাঠিয়েছিলাম একটি মাত্র প্রচন্ড ধ্বনি। ফলে তারা খোঁয়াড়ওয়ালাদের (নির্মিত) ভেঙ্গে চুরে যাওয়া শুকনা ডালপালার মত গুঁড়িয়ে গেল।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
وَلَقَدْيَسَّرْنَاٱلْقُرْءَانَلِلذِّكْرِفَهَلْمِنمُّدَّكِرٍۢ٣٢
বাংলাTaisirul Quran

আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের কেউ আছে কি?

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
كَذَّبَتْقَوْمُلُوطٍۭبِٱلنُّذُرِ٣٣
বাংলাTaisirul Quran

লূতের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল,

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
إِنَّآأَرْسَلْنَاعَلَيْهِمْحَاصِبًاإِلَّآءَالَلُوطٍۢ ۖنَّجَّيْنَـٰهُمبِسَحَرٍۢ٣٤
বাংলাTaisirul Quran

আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রস্তরবর্ষী প্রচন্ড বাতাস, (যা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল) লূতের পরিবারকে বাদ দিয়ে। আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করে নিয়েছিলাম।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
نِّعْمَةًۭمِّنْعِندِنَا ۚكَذَٰلِكَنَجْزِىمَنشَكَرَ٣٥
বাংলাTaisirul Quran

আমার পক্ষ হতে অনুগ্রহস্বরূপ; এভাবেই আমি তাকে প্রতিফল দেই যে কৃতজ্ঞ হয়।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
وَلَقَدْأَنذَرَهُمبَطْشَتَنَافَتَمَارَوْا۟بِٱلنُّذُرِ٣٦
বাংলাTaisirul Quran

লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদেরকে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা সতর্কবাণীর বিষয়ে বাক বিতন্ডা করেছিল।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
وَلَقَدْرَٰوَدُوهُعَنضَيْفِهِۦفَطَمَسْنَآأَعْيُنَهُمْفَذُوقُوا۟عَذَابِىوَنُذُرِ٣٧
বাংলাTaisirul Quran

তারা লূতকে তার মেহমানদের রক্ষণাবেক্ষণ থেকে বিরত রাখতে চেষ্টা করল তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম আর বললাম ‘আমার ‘আযাব ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।’

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
وَلَقَدْصَبَّحَهُمبُكْرَةًعَذَابٌۭمُّسْتَقِرٌّۭ٣٨
বাংলাTaisirul Quran

অতি সকালে নির্ধারিত শাস্তি তাদেরকে গ্রাস করল।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
فَذُوقُوا۟عَذَابِىوَنُذُرِ٣٩
বাংলাTaisirul Quran

তখন আমি বললাম- ‘আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
وَلَقَدْيَسَّرْنَاٱلْقُرْءَانَلِلذِّكْرِفَهَلْمِنمُّدَّكِرٍۢ٤٠
বাংলাTaisirul Quran

আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি?

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
وَلَقَدْجَآءَءَالَفِرْعَوْنَٱلنُّذُرُ٤١
বাংলাTaisirul Quran

ফেরাউন গোষ্ঠীর কাছেও (আমার) সতর্কবাণী এসেছিল।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
كَذَّبُوا۟بِـَٔايَـٰتِنَاكُلِّهَافَأَخَذْنَـٰهُمْأَخْذَعَزِيزٍۢمُّقْتَدِرٍ٤٢
বাংলাTaisirul Quran

তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করেছিল, তখন আমি তাদেরকে পাকড়াও করেছিলাম মহাপরাক্রমশালী ও ক্ষমতাবানের পাকড়াওয়ে।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
أَكُفَّارُكُمْخَيْرٌۭمِّنْأُو۟لَـٰٓئِكُمْأَمْلَكُمبَرَآءَةٌۭفِىٱلزُّبُرِ٤٣
বাংলাTaisirul Quran

তোমাদের (মক্কাবাসী) কাফিররা কি এ লোকেদের চেয়ে ভাল? নাকি (আসমানী) গ্রন্থাদিতে তোমাদেরকে ক্ষমা করে দেয়ার কথা লেখা আছে?

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
أَمْيَقُولُونَنَحْنُجَمِيعٌۭمُّنتَصِرٌۭ٤٤
বাংলাTaisirul Quran

নাকি তারা বলে- ‘আমরা সংঘবদ্ধ দল, নিজেদের প্রতিরক্ষায় সক্ষম।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
سَيُهْزَمُٱلْجَمْعُوَيُوَلُّونَٱلدُّبُرَ٤٥
বাংলাTaisirul Quran

এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
بَلِٱلسَّاعَةُمَوْعِدُهُمْوَٱلسَّاعَةُأَدْهَىٰوَأَمَرُّ٤٦
বাংলাTaisirul Quran

বরং ক্বিয়ামত হল (তাদের দুষ্কর্মের প্রতিশোধ নেয়ার জন্য) তাদেরকে দেয়া নির্ধারিত সময়, ক্বিয়ামত অতি কঠিন, অতিশয় তিক্ত।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
إِنَّٱلْمُجْرِمِينَفِىضَلَـٰلٍۢوَسُعُرٍۢ٤٧
বাংলাTaisirul Quran

পাপীরা আছে গুমরাহী আর পাগলামির মধ্যে।

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
يَوْمَيُسْحَبُونَفِىٱلنَّارِعَلَىٰوُجُوهِهِمْذُوقُوا۟مَسَّسَقَرَ٤٨
বাংলাTaisirul Quran

যেদিন তাদেরকে মুখের ভরে আগুনের মধ্যে হিঁচড়ে টেনে আনা হবে (তখন বলা হবে) ‘জাহান্নামের স্পর্শ আস্বাদন কর।’

জুয ২৭পৃষ্ঠা ৫৩০
إِنَّاكُلَّشَىْءٍخَلَقْنَـٰهُبِقَدَرٍۢ٤٩
বাংলাTaisirul Quran

আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।