পৃষ্ঠা ৩৩৭

জুয ১৭পৃষ্ঠা ৩৩৭
أُذِنَلِلَّذِينَيُقَـٰتَلُونَبِأَنَّهُمْظُلِمُوا۟ ۚوَإِنَّٱللَّهَعَلَىٰنَصْرِهِمْلَقَدِيرٌ٣٩
বাংলাTaisirul Quran

যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হল, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম।

জুয ১৭পৃষ্ঠা ৩৩৭
ٱلَّذِينَأُخْرِجُوا۟مِندِيَـٰرِهِمبِغَيْرِحَقٍّإِلَّآأَنيَقُولُوا۟رَبُّنَاٱللَّهُ ۗوَلَوْلَادَفْعُٱللَّهِٱلنَّاسَبَعْضَهُمبِبَعْضٍۢلَّهُدِّمَتْصَوَٰمِعُوَبِيَعٌۭوَصَلَوَٰتٌۭوَمَسَـٰجِدُيُذْكَرُفِيهَاٱسْمُٱللَّهِكَثِيرًۭا ۗوَلَيَنصُرَنَّٱللَّهُمَنيَنصُرُهُۥٓ ۗإِنَّٱللَّهَلَقَوِىٌّعَزِيزٌ٤٠
বাংলাTaisirul Quran

তাদেরকে অন্যায়ভাবে গৃহ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু তাদের এ কথা বলার কারণে যে, ‘আল্লাহ আমাদের প্রতিপালক।’ আল্লাহ যদি মানুষদের এক দলের দ্বারা অন্য দলকে প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রীষ্টান সংসারত্যাগীদের উপাসনালয়, গির্জা ও ইয়াহূদীদের উপাসনার স্থান আর মাসজিদসমূহ যেখানে আল্লাহর নাম অধিকহারে স্মরণ করা হয়। আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাঁকে সাহায্য করে, আল্লাহ শক্তিমান, পরাক্রান্ত।

জুয ১৭পৃষ্ঠা ৩৩৭
ٱلَّذِينَإِنمَّكَّنَّـٰهُمْفِىٱلْأَرْضِأَقَامُوا۟ٱلصَّلَوٰةَوَءَاتَوُا۟ٱلزَّكَوٰةَوَأَمَرُوا۟بِٱلْمَعْرُوفِوَنَهَوْا۟عَنِٱلْمُنكَرِ ۗوَلِلَّهِعَـٰقِبَةُٱلْأُمُورِ٤١
বাংলাTaisirul Quran

(এরা হল) যাদেরকে আমি যমীনে প্রতিষ্ঠিত করলে তারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ দেয় ও মন্দ কাজে নিষেধ করে, সকল কাজের শেষ পরিণাম (ও সিদ্ধান্ত) আল্লাহর হাতে নিবদ্ধ।

জুয ১৭পৃষ্ঠা ৩৩৭
وَإِنيُكَذِّبُوكَفَقَدْكَذَّبَتْقَبْلَهُمْقَوْمُنُوحٍۢوَعَادٌۭوَثَمُودُ٤٢
বাংলাTaisirul Quran

লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে (জেনে রেখ এটা কোন নতুন ব্যাপার নয়) তাদের পূর্বে নূহ, ‘আদ ও সামূদ সম্প্রদায়ও (তাদের রসূলদের) অস্বীকার করেছিল।

জুয ১৭পৃষ্ঠা ৩৩৭
وَقَوْمُإِبْرَٰهِيمَوَقَوْمُلُوطٍۢ٤٣
বাংলাTaisirul Quran

আর ইবরাহীমের সম্প্রদায় ও লূতের সম্প্রদায়ও (অস্বীকার করেছিল)।

জুয ১৭পৃষ্ঠা ৩৩৭
وَأَصْحَـٰبُمَدْيَنَ ۖوَكُذِّبَمُوسَىٰفَأَمْلَيْتُلِلْكَـٰفِرِينَثُمَّأَخَذْتُهُمْ ۖفَكَيْفَكَانَنَكِيرِ٤٤
বাংলাTaisirul Quran

আর মাদইয়ানবাসীরাও [অস্বীকার করেছিল যারা ছিল শু‘আয়ব (আঃ)-এর সম্প্রদায়], আর মূসাকেও অস্বীকার করা হয়েছিল। আমি অস্বীকারকারীদেরকে সময়- সুযোগ দিয়েছিলাম, অতঃপর তাদেরকে পাকড়াও করেছিলাম। কত ভীষণ ছিল আমাকে অস্বীকার করার পরিণতি!

জুয ১৭পৃষ্ঠা ৩৩৭
فَكَأَيِّنمِّنقَرْيَةٍأَهْلَكْنَـٰهَاوَهِىَظَالِمَةٌۭفَهِىَخَاوِيَةٌعَلَىٰعُرُوشِهَاوَبِئْرٍۢمُّعَطَّلَةٍۢوَقَصْرٍۢمَّشِيدٍ٤٥
বাংলাTaisirul Quran

আমি কত জনবসতিকে ধ্বংস করেছি যেগুলোর অধিবাসীরা ছিল যালিম, সেগুলো ছাদের ভরে পতিত হয়ে বিধ্বস্ত হয়েছিল, বিরাণ হয়েছিল কত কূপ আর সুউচ্চ সুদৃঢ় প্রাসাদরাজি।

জুয ১৭পৃষ্ঠা ৩৩৭
أَفَلَمْيَسِيرُوا۟فِىٱلْأَرْضِفَتَكُونَلَهُمْقُلُوبٌۭيَعْقِلُونَبِهَآأَوْءَاذَانٌۭيَسْمَعُونَبِهَا ۖفَإِنَّهَالَاتَعْمَىٱلْأَبْصَـٰرُوَلَـٰكِنتَعْمَىٱلْقُلُوبُٱلَّتِىفِىٱلصُّدُورِ٤٦
বাংলাTaisirul Quran

তারা কি যমীনে ভ্রমণ করে না? তাহলে তারা হৃদয় দিয়ে বুঝতে পারত, আর তাদের কান শুনতে পারত। প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, বরং বুকের ভিতর যে হৃদয় আছে তা-ই অন্ধ।